
পুজোর মুখে ফের একবার পিএম কিষান বিকাশ যোজনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ হিসেব বলছে অক্টোবর মাসেই এই যোজনার টাকা পেতে পারে কৃষক পরিবারগুলি। যদিও কেন্দ্রীয় সরকার এখনও ২৪তম কিস্তি সম্পর্কে কোনও নয়া তথ্য ঘোষণা করেনি। তবে শীঘ্রই এ পরবর্তী কিস্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
পিএম কিষান সম্মান নিধি যোজনা
এটি এমন একটি প্রকল্প যার মাধ্যমে কৃষক ও তাদের পরিবারকে বার্ষিক ৬,০০০ টাকা দেওয়া হয়। এই অর্থ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে তিনটি কিস্তিতে জমা করা হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে এই টাকা দেওয়া হয়।
কবে শেষ টাকা দেওয়া হয়েছিল?
এর আগে, ২০২৬ সালের ২০ জুন পিএম কিষান যোজনার ২৩তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তখন ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকারও বেশি টাকা সরাসরি DBT-র মাধ্যমে জমা করা হয়।
অক্টোবরে কেন এই কিস্তি আসতে পারে?
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অক্টোবর মাসেই এই টাকা অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ দুটি, প্রথম কারণটি হল, এই প্রকল্পে প্রতি ৪ মাস অন্তর কিস্তির টাকা দেওয়া হয়। অক্টোবর মাসে চতুর্থ মাস শেষ হচ্ছে। এর আগে কিস্তি জুন মাসে শেষবার টাকা দেওয়া হয়েছিল। দ্বিতীয় কারণটি হল, সরকার প্রায়ই উৎসবের সময় কৃষকদের উপহার দিয়ে থাকে। এবারও পিএম কিষাণ যোজনার কিস্তি উৎসবের সময় দেওয়া হতে পারে। ফলে দীপাবলির আগে এই টাকা অ্যাকাউন্টে আসতে পারে।
KYC আপডেট রাখা জরুরি
অনেক সময় দেখা যায়, সরকার টাকা ট্রান্সফারের পরেও কৃষক অ্য়াকাউন্টে টাকা পাননি। KYC আপডেট না থাকার কারণেই এমন সমস্যা হয়। তাই যদি দীর্ঘদিন KYC না করে থাকেন, তবে ব্যাঙ্কে গিয়ে জলদি KYC করিয়ে ফেলুন। এছাড়াও, অফিসিয়াল পিএম কিষাণ পোর্টালে KYC প্রক্রিয়াও করতে হবে। পোর্টালে OTP, বায়োমেট্রিক্স বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করে ই-KYC সম্পন্ন করতে পারেন।