
ভারতীয় ডাকঘর বা ইন্ডিয়ান পোস্ট অফিস শুধু যে চিঠিপত্র পাঠায় বা পার্সেল ডেলিভারি করে, তা কিন্তু মোটেই নয়। পোস্ট অফিসে কোনও ব্যক্তি অল্প অল্প করে সঞ্চয় করে একটি বড় অঙ্কের ফান্ড তৈরি করতে পারেন। এই স্কিমগুলির সুবিধা হল, বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ মতো স্কিমে বিনিয়োগ করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হল পোস্ট অফিসে জমানো টাকার নিরাপত্তা দেয় খোদ সরকার।
অনেকেই আছেন, যাদের পক্ষে একবারে মোটা টাকা জমানো সম্ভব হয় না। তাঁরা কিন্তু সহজেই মাসে মাসেও টাকা পোস্ট অফিসে জমা করতে পারেন। এখানে বলা হচ্ছে Post Office Small Saving Schemes -এর বিষয়ে। প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করে, কোনও ব্যক্তি মেয়াদপূর্তিতে ৮ লক্ষ টাকার একটি বড় অঙ্কের ফান্ড জমা করতে পারেন। সুবিধা হল, এই সরকারি স্কিমটি বিনিয়োগের বিপরীতে ঋণও দেয়।
কত সুদ পাওয়া যায়?
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার প্রতি ৩ মাস অন্তর সরকার পর্যালোচনা করে। বর্তমানে সরকার এই স্কিমে বিনিয়োগের উপর ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই হার প্রায় ৩ বছর ধরে বজায় রয়েছে। ২০২৩ সালে ২৯ সেপ্টেম্বর থেকে এই স্কিমে সুদের হার একই রয়েছে।
৮ লক্ষ টাকা কীভাবে পাবেন?
পোস্ট অফিস আরডি-তে বিনিয়োগ এবং লাভের হিসেব করা খুব সহজ। ৮ লক্ষ টাকা জমানোর হিসাবটি বুঝে নিন। যদি কোনও ব্যক্তি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছরের মেয়াদপূর্তিতে ৬.৭ শতাংশ হারে ৫৬,৮৩০ টাকা সুদ অর্জন করে ৩ লক্ষ টাকা জমা করতে পারবেন। এর মানে হল, পাঁচ বছরে মোট জমা হবে ৩,৫৬,৮৩০ টাকা।
এই স্কিমে বিনিয়োগের মেয়াদ বাড়াতেও পারেন। এর জন্য আপনাকে আগামী পাঁচ বছর বিনিয়োগ চালিয়ে যান। এর মাধ্যমে ১০ বছরে আপনার আরডি অ্যাকাউন্টের ব্যালেন্স হবে ৬০০,০০০ টাকা। ৬.৭% হারে এই জমার উপর সুদ হবে ২৫৪,২৭২। সুতরাং, ১০ বছরের মেয়াদে আপনার মোট সঞ্চিত ফান্ড হবে ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা।