Advertisement

MRF Stock: শুক্রবারই ১২০০০ টাকা বাড়ল এই শেয়ারের দাম, ঘোষণা হয়েছে ডিভিডেন্টও

শুক্রবার শেয়ারবাজারে চর্চার কেন্দ্রে এক টায়ার সংস্থা। এক ঝটকায় এই সংস্থার স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা। ভাবছেন কোন সংস্থার কথা বলছি? তাহলে শুনুন, কথা হচ্ছে MRF সম্পর্কে। রেজাল্ট ঘোষণার পরই এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা। 

এই স্টকের দামে বিরাট উত্থানএই স্টকের দামে বিরাট উত্থান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 5:14 PM IST
  • শুক্রবার শেয়ারবাজারে চর্চার কেন্দ্রে এক টায়ার সংস্থা
  • এক ঝটকায় এই সংস্থার স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা
  • রেজাল্ট ঘোষণার পরই এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা

শুক্রবার শেয়ারবাজারে চর্চার কেন্দ্রে এক টায়ার সংস্থা। এক ঝটকায় এই সংস্থার স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা। ভাবছেন কোন সংস্থার কথা বলছি? তাহলে শুনুন, কথা হচ্ছে MRF সম্পর্কে। রেজাল্ট ঘোষণার পরই এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ১২০০০ টাকা। 

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কোয়ার্টারের রিপোর্ট সামনে এনেছে এমআরএফ। চেন্নাইয়ের এই সংস্থা জানিয়েছে যে এই কোয়ার্টারে তাদের নেট প্রফিট হয়েছে ৬৯১.৮৩ কোটি টাকা। গত বছর এই একই কোয়ার্টারে প্রফিট হয়েছিল ৩১৫.৪৬ কোটি টাকা। যার সহজ অর্থ হল, এবার ১১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে নেট প্রফিট। আর এই খবরেই শেয়ারের দাম তরতর করে বাড়তে শুরু করেছে। 

বৃদ্ধি পেয়েছে রেভিনিউ
গত বছর ডিসেম্বর কোয়ার্টারে রেভিনিউ হয়েছিল ৭০০০.৮২ কোটি টাকা। আর সেটাই এই বছর পৌঁছে গিয়েছে ৮০৫০.৪৩ কোটি টাকাতে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ শতাংশ। আর সংস্থার মোট আয় হয়েছে এবার ৮১৭৫.০১ টাকা। এটা গত বছর ছিল ৭০৯৮.৯০ টাকা। 

ওদিকে আবার সংস্থার EBITDA বৃদ্ধি পেয়েছে। এটি ৬৮ শতাংশ বেড়েছে। এছাড়া অপারেটিং মার্জিন বৃদ্ধি পেয়েছে ১৭.৪ শতাংশ। গত বছর এটি ছিল ১১.৯ শতাংশ। পাশাপাশি সংস্থা জানিয়েছে যে নতুন শ্রম আইনের জন্য তাঁদের খরচ হতে পারে ৭৭.২০ কোটি টাকা। 

১২০০ টাকা বাড়ল দাম
সেনসেক্সে দুপুর ১টা ২৩ মিনিটে এমআরএফ-এর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৮.৯৫ শতাংশ। এটি পৌঁছে গিয়েছিল ১৪৭,০০৪.৯০ টাকায়। যদিও ক্লোজিংয়ের সময় এর দাম কিছুটা কমে আসে। তবে তখনও এর দাম আগের ক্লোজিংয়ের থেকে ৮.৫১ শতাংশ বেশিই ছিল। ক্লোজিংয়ে এর দাম দাঁড়ায় ১৪৬,৪৫৫ টাকা। তবে মাথায় রাখতে হবে যে গত এক বছরে খুব ভাল বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম। এটির দাম বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশ।

ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে
ইতিমধ্যেই ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে এই স্টকের পক্ষ থেকে। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ৩ টাকা করে প্রতি শেয়ার পিছু ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে। সেই কারণেও ছুটছে এই স্টক। এখন দেখার এটির দৌড় কত দূর চলে!

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement