Advertisement

Swasthya Sathi না Mukhya Mantri Swasthya Bima Yojana? সহজ ভাষায় দুটো স্কিমের বেনিফিট

আয়ুষ্মান ভারত যোজনায় রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার। এছাড়া ৮০ লক্ষ পরিবারের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আগে রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল সুবিধে। এবার গোটা দেশেই চিকিৎসা।

স্বাস্থ্যসাথী বনাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাস্বাস্থ্যসাথী বনাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 8:03 PM IST
  • রাজ্যে আয়ুষ্মান যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
  • স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে।
  • মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাও যোজনাও শুরু।

রাজ্যে আয়ুষ্মান যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও। আয়ুষ্মান ভারত স্কিমের আওতায় যাঁরা আসতে পারবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু ছিল স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথীর চেয়ে নতুন স্কিম কতটা আলাদা? আগের চেয়ে কি বেশি সুবিধে? সবাই কি পাবেন নিখরচায় সরকারি স্বাস্থ্যবিমা? পুরোটা পড়ুন। 

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আয়ুষ্মান ভারতের আওতায় এল ১ কোটি ৪৩ লক্ষ পরিবার। জনসংখ্যা ৬ কোটি। এর বাইরে ৮০ লক্ষ পরিবার পাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগের স্বাস্থ্যসাথীও চালু থাকবে। আগামী ২ মাস অন্তত বন্ধ হবে না। তিনটে স্কিমই চালু থাকবে। সব দিক পর্যালোচনার পর ধীরে ধীরে স্বাস্থ্যসাথী স্কিম তুলে দেব।

নতুন স্বাস্থ্য বিমায় কী কী সুবিধে

ক্যাশলেশ কভারেজ ৫ লক্ষ টাকা। 
কার্ডের জন্য আলাদা টাকা নয়।
পরিবারের সদস্যের সর্বোচ্চ সীমা নেই। একই পরিবারের ৫ থেকে ১০, যত খুশি সদস্যের কার্ড। 
পুরনো রোগ থাকলেও নিখরচায় চিকিৎসা।
ভারতের যে কোনও প্রান্তে চিকিৎসা। বেড়াতে গিয়ে বা কাজের জন্য ভিন রাজ্যে গেলেও।
একবার চিকিৎসা করালে আর ফাইল বইতে হবে না। সব থাকবে ওয়েবসাইটে। 
ভর্তির ৩ দিন আগে এবং  ১৫ দিন পর পর্যন্ত স্কিমের সুবিধে। 
টেস্ট, অ্যাম্বুল্যান্স এবং ওষুধের খরচও স্বাস্থ্যবিমায়। 
কোনও যোগ্যতার মাপকাঠি নেই।

কোথায় করাবেন আয়ুষ্মান/মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা

হাসপাতালে নিয়ে যেতে আধার কার্ড। নম্বর মনে থাকলেও চলবে।
সব হাসপাতালে ফর্ম। আয়ুষ্মানে যোগ্য না হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা।  
আধারে বয়স ৭০ বছর বা তার বেশি হলেই আয়ুষ্মান যোজনা। কোনও শর্ত নেই।
 
স্বাস্থ্যসাথী বনাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা

মমতার জমানার স্বাস্থ্যসাথীর চেয়ে নতুন স্বাস্থ্য বিমা কতখানি সুবিধাজনক, তার খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

স্বাস্থ্যসাথীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে দেড় হাজার হাসপাতাল।
সেই জায়গায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ১২৪০ বেসরকারি এবং ৬২৭ সরকারি হাসপাতাল। 
৭০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা সকলেই পাবেন এই সুযোগ। 
এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই মিলত ফ্রি চিকিৎসা। একবার সিএমসি ভেলোরে এক বছরের জন্য চালু হয়েছিল। পরে সেটাও বন্ধ হয়। 
ভারতের ৩৮ হাজার ৬০৪ হাসপাতালে পাবেন সুবিধে। মানে গোটা দেশে নিখরচায় চিকিৎসা।
স্বাস্থ্যসাথীতে ১৭০০ রোগের চিকিৎসা। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ১৯৫০ রোগের চিকিৎসা।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement