
রাজ্যে চালু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY)। এই স্কিমের আওতায় কার্ড দেওয়ায় শুরু হয়ে গিয়েছে। শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন রোগীরা। ফলে পরিযায়ী শ্রমিকদেরও সুবিধে হবে। কী কী রোগের চিকিৎসা নিখরচায় করাতে পারবেন, দেখে নিন সেই তালিকা।
পশ্চিমবঙ্গে ১,২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় চিকিৎসা করাতে পারবেন। একদম ক্যাশলেস চিকিৎসা। আগে থেকে থাকা রোগও প্রথম দিন থেকেই কভার। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য বিনামূল্যে পৃথক ডিজিটাল কার্ড। সদস্য সংখ্যার ক্ষেত্রেও কোনও ঊর্ধ্বসীমা নেই। প্রায় ২০০০ রোগের চিকিৎসা করানো যাবে। এর মধ্যে হাঁটু প্রতিস্থাপনের মতো অপারেশনও রয়েছে।
কী কী অসুখের চিকিৎসা
হাঁটু প্রতিস্থাপন
টোটাল হিপ রিপ্লেসমেন্ট
আর্টেরিয়াল ও ভেনাস অ্যাঞ্জিওপ্লাস্টি
স্টেন্টিং, কয়েল ও গ্লু এম্বোলাইজেশন থ্রম্বোলাইসিস
ব্রেন অ্যানিউরিজম
ল্যাসারেশন
প্রসূতি ও স্ত্রীরোগ
প্রি-এক্লাম্পসিয়া
তীব্র রক্তাল্পতা বা ডায়াবিটিসের মতো জটিলতা থাকা অবস্থায় প্রসব
সিজারিয়ান সেকশন
হিস্টেরেকটমি
ল্যাপারোস্কোপিক
মানসিক স্বাস্থ্য
বুদ্ধিবিকাশজনিত সমস্যা
মানসিক রোগ
সিজোফ্রেনিয়া
মুড ডিজঅর্ডার
মাদকাসক্তি
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার
বার্ন ইনজুরি
আগুনে পুড়ে গেলে
গরম তরল থেকে পোড়া
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোড়া
রাসায়নিক পদার্থে পোড়া
পরীক্ষা-ওষুধ
ডায়াগনস্টিক পরীক্ষা
বিশেষ ওষুধের খরচ
নিডল বায়োপসি
ফাইন নিডল অ্যাসপিরেশন
জেনেটিক পরীক্ষা
ডিস্কোগ্রাফি
ভিডিয়ো EEG মনিটরিং
জটিল রোগের ওষুধ
ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন
রিটুক্সিম্যাব
উন্নত অ্যান্টিবায়োটিক
বিরল সংক্রমণের থেরাপি
হাসপাতালে রোগী ভর্তি
৭০ বছর বা তার বেশি বয়সি রোগীরা আয়ুষ্মান কার্ডে চিকিৎসা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কার্ড না থাকলেও চিকিৎসা পাবেন। রোগীর চিকিৎসা কোনওভাবেই ব্যাহত হবে না। প্রিন্টেড কার্ড থাকলে তো সমস্যাই নেই।