Advertisement

Mutual Fund: ৫ হাজার টাকার SIP, ৫ বছর পর কত হবে? চমকে দেওয়ার মতো অঙ্ক

SIP Calculator: বর্তমানে বহু মানুষ SIP-তে টাকা জমানো পরিকল্পনা করছেন। তাঁদের জেনে নেওয়া উচিত, ঠিক কোন ধরনের ফান্ডে টাকা রাখা সবচেয়ে সুবিধাজনক?

৫ হাজার টাকার SIP, ৫ বছর পর কত হবে? ৫ হাজার টাকার SIP, ৫ বছর পর কত হবে?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 3:08 PM IST
  • আজকালকার দিনে বিনিয়োগের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় অপশন হিসেবে উঠে এসেছে SIP।
  • অনেকেই দাবি করেন ২-৩ বছরেই SIP করলে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
  • এখন SIP করলে আগামী ৫ বছরে কত টাকা পাওয়া যেতে পারে।

আজকালকার দিনে বিনিয়োগের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় অপশন হিসেবে উঠে এসেছে SIP। কেউ না কেউ নিশ্চয়ই আপনাকেও SIP করার পরামর্শ দিয়েছে। অনেকেই দাবি করেন ২-৩ বছরেই SIP করলে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। তবে সত্যিটা হল, যখন বাজার নিম্নমুখী থাকে, তখন মিউচুয়াল ফান্ডেও বিশেষ লাভ দেখা যায় না। এখানে যে হিসেবটা করা হচ্ছে, তাতে দেখে নেওয়া যাক, এখন SIP করলে আগামী ৫ বছরে কত টাকা পাওয়া যেতে পারে।

লার্জ ক্যাপে ৫,০০০ টাকার SIP

একটি লার্জ-ক্যাপ ফান্ডে ৫,০০০ টাকার SIP থেকে আনুমানিক ১০ থেকে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। যদিও এই রিটার্ন কখনও কখনও বেশি হতে পারে, তবে গড় ৫-বছরের রিটার্ন সাধারণত ১০-১২ শতাংশ হয়ে থাকে। সুতরাং, ১০ শতাংশ হারে ৫,০০০ টাকার এসআইপি থেকে পাঁচ বছর পর ৩,৮৫,৮৫৯ টাকা এবং ১২ শতাংশ হারে ৪,০৫,৫১৮ টাকা পাওয়া যাবে। 

মিডক্যাপে কী পরিমাণ টাকা পাওয়া যাবে?

এই ধরনের ফান্ডগুলো সাধারণত ১২% থেকে ১৫% রিটার্ন দিয়ে থাকে। সুতরাং, যদি কোনও ফান্ড পাঁচ বছরে গড়ে ১৫% রিটার্ন দেয়, তাহলে পাঁচ বছর পর মোট টাকার পরিমাণ হবে ৪,৩৬,৭১০। যার মধ্যে ১,৩৬,৭১০ টাকা পাওয়া যাবে সুদ থেকে। 

স্মলক্যাপ থেকে কত টাকা আয় হবে? 

স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগকারীরা ২০ থেকে ২৫ শতাংশ রিটার্ন আশা করতে পারেন। সুতরাং, যদি একটি স্মলক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ২০ শতাংশ রিটার্ন দেয়, তাহলে ৫,০০০ টাকার একটি ৫-বছরের এসআইপি থেকে ৪,৯৩,৫২০ টাকা পাওয়া যাবে। ২৫ শতাংশ রিটার্নে মোট ৫,৫৬,৮৩৩ টাকা পাওয়া যাবে। 

কোন ফান্ডে SIP করা উচিত?

তিন ধরনের ফান্ডেরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। লার্জ-ক্যাপ ফান্ড বেছে নিলে শেয়ার বাজারের ঝুঁকি কম থাকে। তবে দর কমে গেলেও ফের দাম বৃদ্ধির সম্ভাবনাও থাকে।  অন্যদিকে, মিড-ক্যাপ ফান্ডে ঝুঁকি কিছুটা বেশি, কিন্তু স্মল-ক্যাপ ফান্ডে ঝুঁকি সবচেয়ে বেশি। 

(বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। নিজ দায়িত্বে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই বিনিয়োগ করুন।)  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement