Advertisement

Nangi Station: নুঙ্গী স্টেশনে রেলের লক্ষ্মীলাভ! পার্কিং, মিনি মার্ট থেকে ১ কোটি ৭২ লক্ষ টাকা আয় রেলওয়ের

নুঙ্গী স্টেশনের ভোল বদলে যেতে চলেছে। এই স্টেশনে এবার গড়ে উঠছে উন্নত মানের পার্কিং ও মিনি মার্ট। ফলে রেলের ভাঁড়ারে জমা পড়তে চলেছে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩২ হাজার ৬০৩ টাকা।

 পার্কিং, মিনিমার্ট থেকে ১ কোটি ৭২ লক্ষ টাকা আয় রেলওয়ের পার্কিং, মিনিমার্ট থেকে ১ কোটি ৭২ লক্ষ টাকা আয় রেলওয়ের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 6:18 PM IST
  • ভোল বদলাতে চলেছে নুঙ্গী স্টেশনের।
  • রেলের জমির যথাযথ ব্যবহারের লক্ষ্য নিয়ে বিরাট পদক্ষেপ নিল পূর্ব রেল।
  • ফলে রেলের কোষাগারে জমা পড়ছে ১ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি।

ভোল বদলাতে চলেছে নুঙ্গী স্টেশনের। এই স্টেশনের  সৌন্দর্যায়ন, যাত্রী সুবিধার উন্নয়ন এবং রেলের জমির যথাযথ ব্যবহারের লক্ষ্য নিয়ে বিরাট পদক্ষেপ নিল পূর্ব রেল। যার ফলে রেলের কোষাগারে জমা পড়ছে ১ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি। 

কীভাবে এই পরিমাণ অর্থ আয় হচ্ছে?

কিছুদিন আগেই নুঙ্গী স্টেশনে বেআইনি দখল সফলভাবে উচ্ছেদ করা হয় রেলের তরফে। অত্যন্ত ভাবনা চিন্তা করেই পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত যানবাহন চলাচলের পথ প্রশস্ত করা এবং স্টেশনের সার্কুলেটিং এলাকায় পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপের লক্ষ্যেই রেল এই পদক্ষেপ নিয়েছিল। রেলের এই পরিকল্পনাই এবার বাস্তবে লক্ষ্মীলাভ করাচ্ছে রেলওয়েকে।

এই উচ্ছেদ অভিযানের পর, স্টেশনে সুসংগঠিত পার্কিং ব্যবস্থার জন্য আনুমানিক ১৬ হাজার ৬৬৫ স্কোয়ারফুট এলাকা ই-নিলামের মাধ্যমে ৩ বছরের  ৭৫,৬১,৪৫১/- টাকায় চুক্তিতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৫৮৪০ স্কোয়ার ফুট  এলাকা জুড়ে একটি নতুন 'মিনি মার্ট' গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'ডেভেলপমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স' চুক্তির আওতায় তৈরি হতে চলা এই মিনি মার্টের বার্ষিক চুক্তি মূল্য রয়েছে ৬ লক্ষ ১০ হাজার টাকা। ১০ বছরের মোট চুক্তি মূল্য ৯৬ লক্ষ ৭১ হাজার ১৫২ টাকা। 

২০২৭ সালের ২৩ জানুয়ারি থেকে এই মিনি মার্ট চালু হওয়ার কথা রয়েছে। হিসেব মোতাবেক, পার্কিং ও মিনি মার্ট লিজে দেওয়ার ফলে রেলের ভাঁড়ারে জমা পড়তে চলেছে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩২ হাজার ৬০৩ টাকা।

বিরা স্টেশন থেকেও বিপুল অর্থ আয়

এর আগে বিরা রেল স্টেশনেও এমনই একটি মিনিমার্ট চালুর পদক্ষেপ নিয়েছিল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশন সূত্রে খবর, ওই মিনি মার্টের ডেভলপমেন্ট, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১০ বছরের মেয়াদে এই চুক্তি করা হয়েছে। অর্থাৎ ১০ বছরের জন্য দেওয়া হয়েছে লাইসেন্স। শিয়ালদা ডিভিশনের DRM  রাজীব সাক্সেনার নেতৃত্বে ডিল ফাইনাল করা হয়। এই চুক্তির বার্ষিক ফি নির্ধারিত হয়ে ₹৫৫,৫৫,৫৫৫/- (GST বাদে)। অর্থাৎ ১০ বছরের মেয়াদে এই চুক্তি বাবদ রেল পাবে GST-সহ মোট ৮ কোটি ৮০ লক্ষ ৭৯ হাজার ৭০২ টাকা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement