Advertisement

Fixed Deposit: ঘুম থেকে উঠবেন, ১২ হাজার টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, SBI FD স্কিম

SBI FD Calculator: ঘুম থেকে উঠলেন। অ্যাকাউন্টে ১২ হাজার টাকা এসে গেল। শুনতে কঠিন মনে হলেও বিষয়টি একেবারে অসম্ভব নয়। চাকরি বা ব্যবসার বাইরে থেকেও সুদের টাকায় নির্দিষ্ট ইনকাম করা যায়।

শুনতে কঠিন মনে হলেও বিষয়টি একেবারে অসম্ভব নয়। শুনতে কঠিন মনে হলেও বিষয়টি একেবারে অসম্ভব নয়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 10:13 AM IST
  • কিছু না করেই মাসে ১২ হাজার টাকা নিশ্চিত ইনকাম।
  • মাইনের পাশাপাশি এই বাড়তি টাকা মূল্যবৃদ্ধির বাজারে সত্যিই কাজে লাগতে পারে।
  • যাঁরা ইতিমধ্যেই রিটায়ার করে গিয়েছেন, বা সবে নতুন ব্যবসা শুরু করেছেন, তাঁদের জন্যও এই ১৫ হাজার টাকা একটি 'সেফটি নেট' এর কাজ করতে পারে।

SBI FD Calculator: ঘুম থেকে উঠলেন। অ্যাকাউন্টে ১২ হাজার টাকা এসে গেল। শুনতে কঠিন মনে হলেও বিষয়টি একেবারে অসম্ভব নয়। চাকরি বা ব্যবসার বাইরে থেকেও সুদের টাকায় নির্দিষ্ট ইনকাম করা যায়। তার জন্য কোটিপতি হওয়ার কোনও প্রয়োজন নেই। সংসারের খরচের একটা অংশ যদি সুদ থেকেই উঠে আসে, তা হলে টেনশন অনেকটাই কমে যায়। আর তার সবচেয়ে সহজ উপায় Fixed Deposit বা FD। কিন্তু প্রশ্ন হল, মাসে ১২ হাজার টাকা সুদ পেতে হলে কত টাকা FD করতে হবে? এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-র সবচেয়ে জনপ্রিয় স্কিম হল ৪৪৪ দিনের ‘Amrit Vrishti Scheme’। এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার প্রায় ৬.৪৫ শতাংশ। আর Senior Citizen-দের জন্য তা কিছুটা বেশি, প্রায় ৬.৯৫ শতাংশ। এই সুদের হার ধরে হিসাব করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

প্রথমে সাধারণ গ্রাহকদের হিসাব দেখা যাক। মাসে ১২ হাজার টাকা মানে বছরে মোট ১ লক্ষ ৪৪ হাজার টাকা সুদ আয় করতে হবে। এখন যদি সুদের হার ৬.৪৫ শতাংশ ধরা হয়, তা হলে বছরে এই পরিমাণ সুদ পেতে মূলধন হিসেবে প্রয়োজন হবে প্রায় ২২.৩ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ, আনুমানিক ২২ লক্ষ ৩০ হাজার টাকা FD করতে হবে। 

২২ লক্ষ টাকা বড় অঙ্ক মনে হতে পারে। কিন্তু অনেকেই পৈতৃক জমি, সোনাদানা, সম্পত্তি বিক্রি করে এমন বড় অঙ্কের টাকা পান। অনেকে আবার রিটায়ারমেন্টের পর হাতে থোক টাকা পান। সেই টাকা সেভিংসেই রেখে দেন। তার থেকে তুলে তুলে খরচ করেন। সেটা করার থেকে ফিক্সড ডিপোজিটে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। সুদের টাকায় চলুন। 

এই টাকা যদি ৪৪৪ দিনের জন্য, অর্থাৎ প্রায় ১.২২ বছর জমা রাখা হয়, তা হলে ম্যাচিউরিটির সময় মোট টাকার অঙ্ক পৌঁছতে পারে প্রায় ২৪ লক্ষ টাকার কাছাকাছি। এই সময়ে সুদ যোগ হতে পারে প্রায় ১.৭ থেকে ১.৮ লক্ষ টাকা। এই মোট অঙ্ককে যদি মাস হিসেবে ভাগ করা হয়, তা হলে গড়ে মাসে প্রায় ১২ হাজার টাকার মতো আয় পাওয়া সম্ভব।

Advertisement

এবার আসা যাক Senior Citizen-দের ক্ষেত্রে। এখানে সুদের হার বেশি হওয়ায় মূলধনের প্রয়োজন কিছুটা কম। বছরে ১ লক্ষ ৪৪ হাজার টাকা সুদ পেতে হলে ৬.৯৫ শতাংশ হারে আনুমানিক ২০.৭ থেকে ২১ লক্ষ টাকার মধ্যে FD করতে হবে। এই টাকা একই ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করলে ম্যাচিউরিটির সময় মোট অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২২ থেকে ২৩ লক্ষ টাকার মধ্যে। এই ক্ষেত্রেও মাসিক হিসেবে ১২ হাজার টাকার আশপাশে আয় পাওয়া সম্ভব।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। FD থেকে পাওয়া সুদের উপর কর প্রযোজ্য। যদি আপনার আয় করযোগ্য সীমার মধ্যে পড়ে, তা হলে TDS কাটা হতে পারে। ফলে হাতে পাওয়া টাকার অঙ্ক কিছুটা কমে যেতে পারে। তাই বিনিয়োগের আগে করের হিসাব মাথায় রাখা খুব জরুরি।

এক কথায়, বাজারে ওঠানামার সময়ে Fixed Deposit এখনও অনেকের কাছে নিরাপদ অপশন। ঝুঁকি কম, Sure রিটার্ন। তবে মাসে ১২ হাজার টাকা নিশ্চিত আয় করতে গেলে আগে বড় অঙ্কের সঞ্চয় দরকার। সেই সঞ্চয় তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে প্ল্যান করে এগোলে এই লক্ষ্য পূরণ করা সম্ভব।

Read more!
Advertisement
Advertisement