Advertisement

Sealdah Divison: ব্যারাকপুরে নতুন বুকিং কাউন্টার; শিয়ালদা, বালিগঞ্জে এয়ারপোর্টের মতো টয়লেট!

India Railways: পুজোর আগেই ব্য়ারাকপুরে চালু করা হচ্ছে নতুন টিকিট বুকিং কাউন্টার। শিয়ালদা ও বালিগঞ্জ স্টেশনেও চালু হল অত্য়াধুনিক টয়লেট।

ব্যারাকপুরে নতুন টিকিট বুকিং কাউন্টারব্যারাকপুরে নতুন টিকিট বুকিং কাউন্টার
Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 4:36 PM IST
  • দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করল শিয়ালদা ডিভিশন।
  • ব্যারাকপুর স্টেশনে চালু করা হল নতুন টিকিট বুকিং কাউন্টার।
  • শিয়ালদা ও বালিগঞ্জ স্টেশনে তৈরি আধুনিক শৌচাগার কমপ্লেক্সও খুলে দেওয়া হল যাত্রীদের জন্য।

দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করল শিয়ালদা ডিভিশন। আগের প্রতিশ্রতি মতো যাত্রী পরিষেবার উন্নতি এবং উৎসবের সময় বিপুল ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে ব্যারাকপুর স্টেশনে চালু করা হল নতুন টিকিট বুকিং কাউন্টার। পাশাপাশি শিয়ালদা ও বালিগঞ্জ স্টেশনে তৈরি আধুনিক শৌচাগার কমপ্লেক্সও খুলে দেওয়া হল যাত্রীদের জন্য।

ব্যারাকপুর স্টেশনের নতুন টিকিট বুকিং কাউন্টার

ব্যারাকপুর স্টেশনের রানাঘাট প্রান্তে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু করল রেল। এর ফলে যাত্রীরা টিকিট কেনার জন্য অতিরিক্ত সুবিধা পাবেন। বিশেষত ব্যস্ত সময়ে এবং উৎসবের মরশুমে ভিড় কমাতে এই কাউন্টার সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেছে রেল।

বিমানবন্দরের আদলে আধুনিক পে অ্যান্ড ইউজ শৌচাগার

শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিয়ালদা ও বালিগঞ্জ স্টেশনে বিমানবন্দরের আদলে তৈরি আধুনিক পে অ্যান্ড ইউজ শৌচাগার কমপ্লেক্স আজ, ১৩ অক্টোবর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দমদম স্টেশনে এই সুবিধাটিও দুর্গাপুজোর ঠিক আগে চালু করার পরিকল্পনা রয়েছে। উৎসবের সময় বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে তৈরি এই কমপ্লেক্সগুলিতে পুরুষ, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা এ প্রসঙ্গে বলেন, "এই উদ্যোগগুলি উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবার মাধ্যমে যাত্রীদের বাস্তব চাহিদা পূরণে শিয়ালদা ডিভিশনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। যাত্রীদের চলাচল আরও সহজ করা, তাঁদের সুবিধা বৃদ্ধি করা এবং যাত্রার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা নিরন্তর কাজ করে চলেছি। উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষ যখন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য শহরতলির রেল পরিষেবার উপর নির্ভর করেন, তখন এই উদ্যোগগুলির গুরুত্ব আরও বেড়ে যায়।"


 

Read more!
Advertisement
Advertisement