Advertisement

North Bengal Train Cancel: আজ উত্তরবঙ্গের কোন কোন ট্রেন বাতিল? লিস্ট রইল

উত্তরবঙ্গ যাওয়ার পথে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে নেমেছে ধস। যার ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে আজ। আর সেই তালিকাটা জেনে নিন। এছাড়া কোন ট্রেন ঘুরপথে চলছে, সেই তথ্যও জানান হল।

উত্তরবঙ্গের অনেক ট্রেন ক্যানসেল (ছবি: পিক্সেলস)উত্তরবঙ্গের অনেক ট্রেন ক্যানসেল (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • উত্তরবঙ্গ যাওয়ার পথে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে নেমেছে ধস
  • একাধিক ট্রেন বাতিল করা হয়েছে আজ
  • সেই তালিকাটা জেনে নিন

উত্তরবঙ্গ যাওয়ার প্রধান লাইফলাইন হল ট্রেন। আর সেই লাইফলাইনই এখন কার্যত বন্ধ। কারণ, নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমেছে। হেলে গিয়েছে বিদ্যুতের পোস্ট। যার জেরে রেল চলাচল ব্যাহত। বৃহস্পতিবার থেকেই একের পর এক ট্রেন বাতিল হয়েছে। আর সেই ধারা শুক্রবার, ৪ সেপ্টেম্বরও বজায় থাকবে। এক্ষেত্রে একাধিক ট্রেন বাতিল রয়েছে আজ। সেই তালিকায় শতাব্দী এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন রয়েছে। তাই ঝটপট বাতিল হওয়া ট্রেনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

৪ সেপ্টেম্বর কোন কোন ট্রেন বাতিল?

রেলের তরফে জানান হয়েছে, আজ এই সব ট্রেন ক্যানসেল থাকবে-

  • ১২০৪১/১২০৪২ হাওড়া–নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • ১৩১৬১ কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
  • ১৩০১১ হাওড়া–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • ১৩১৪১ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • ১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া–মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • ৫৩০২৮ মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার

রুট বদল হয়েছে কোন কোন ট্রেনের?
৪ সেপ্টেম্বর ১৩৪২৯ মালদা টাউন–আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস নির্ধারিত রুটে যাবে না। বরং এটি একলক্ষ্মী–কুমেদপুর–কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল হয়ে ঘুরপথে চলবে। তাই এই ট্রেনের যাত্রীরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখুন। 


৩ সেপ্টেম্বর কোন কোন ট্রেন বাতিল করা হয়েছিল?
বৃহস্পতিবারও বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন। সেই তালিকায় ছিল-

  • ১৩১৪৯ শিয়ালদা–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • ১৩১৫৩ শিয়ালদা–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস
  • ১২৩৪৩ শিয়ালদা–হলদিবাড়ি দার্জিলিং মেল
  • ১২৩৭৭ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  • ৬৩৪২২ সাহিবগঞ্জ–আজিমগঞ্জ MEMU-ও ৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছিল

বাসের টিকিটের দাম বাড়ছে
উত্তরবঙ্গে যাওয়ার জন্য প্রচুর ট্রেনে ক্যানসেল। কিন্তু ঘোরার বা কাজের প্ল্যান তো আর ক্যানসেল করা যায় না। সেই কারণে অনেকেই বাসেই যেতে চাইছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি। আর সেই কারণে বাসের টিকিটের দামও হু হু করে বাড়তে শুরু করেছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে দাম বেড়েছে ৩ থেকে ৪ গুণ। এমনকী বেশি টাকা দিতে রাজি হওয়ার পরও টিকিট মিলছে না। তাই যাত্রীদের মধ্যে হতাশা বাড়ছে। এমন পরিস্থিতিতে সকলেই চাইছেন যাতে দ্রুত গতিতে ট্রেন রুট ঠিক হয়ে যায়। তাহলেই গোটা ব্যবস্থা আবার স্বাভাবিক হয়ে যাবে।

যদিও এখনও লাইন মেরামতের কাজ করছে ট্রেন। সেই সঙ্গে বিদ্যুতের পোস্ট ঠিক করা হচ্ছে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই সম্পর্কে কিছুই জানান হয়নি। তাই একটু অপেক্ষা করা ছাড়া সত্যিই কোনও গতি নেই।

 

Read more!
Advertisement
Advertisement