Advertisement

নতুন সরকারি বাস রুট ব্যারাকপুর-ধর্মতলা, ৪৬৮টি নতুন বাস, কবে থেকে চলবে? 

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাঁচরাপাড়া-ব্যারাকপুর ৮৫ নম্বর বেসরকারি বাস রুট নিয়েও আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, রুটের মালিকদের বাস চালানোর আবেদন জানানো হয়েছে এবং সরকার প্রয়োজনীয় পারমিট দিতে প্রস্তুত। সরকারের লক্ষ্য, যত বেশি সম্ভব বাস রাস্তায় নামানো, যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়।

সরকারি বাস।-ফাইল ছবিসরকারি বাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2026,
  • अपडेटेड 12:26 PM IST
  • রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
  • মঙ্গলবার বারাকপুরে নতুন সরকারি বাস পরিষেবার উদ্বোধন করতে এসে তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যের রাস্তায় নামবে ৪৬৮টি অত্যাধুনিক সরকারি বাস।

রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার বারাকপুরে নতুন সরকারি বাস পরিষেবার উদ্বোধন করতে এসে তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যের রাস্তায় নামবে ৪৬৮টি অত্যাধুনিক সরকারি বাস। প্রতিটি বাসের আনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা এবং যাত্রী নিরাপত্তা ও আধুনিক পরিষেবার জন্য প্রয়োজনীয় সব সুবিধাই থাকবে এই বাসগুলিতে।

মন্ত্রী জানান, নতুন বাসগুলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা, নারী সুরক্ষার বিশেষ ব্যবস্থা-সহ একাধিক আধুনিক প্রযুক্তি। তাঁর কথায়, কেন্দ্রের কাছে মোট এক হাজার বাসের দাবি জানানো হয়েছিল। প্রথম পর্যায়ে ৪৬৮টি বাসের অনুমোদন মিলেছে, যা রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করবে।

এদিন বারাকপুর পুরাতন কোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত নতুন এস-১১বি (S-11B) রুটের সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন অর্জুন সিং। এই বাস বারাকপুর থেকে সোদপুর, ডানলপ, শ্যামবাজার এবং সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা (এসপ্ল্যানেড) পর্যন্ত চলবে। ফলে উত্তর শহরতলির যাত্রীদের জন্য শহরের কেন্দ্রস্থলে পৌঁছনো আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আগের পরিবহণ দফতরের তীব্র সমালোচনা করে অর্জুন সিং দাবি করেন, আগে গোটা দপ্তরই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বাসের টায়ার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ পর্যন্ত চুরি হত। বর্তমানে সেই সমস্ত অনিয়ম বন্ধ করে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। দুর্নীতির সুযোগ তৈরি করত এমন সব ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাঁচরাপাড়া-বারাকপুর ৮৫ নম্বর বেসরকারি বাস রুট নিয়েও আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, রুটের মালিকদের বাস চালানোর আবেদন জানানো হয়েছে এবং সরকার প্রয়োজনীয় পারমিট দিতে প্রস্তুত। সরকারের লক্ষ্য, যত বেশি সম্ভব বাস রাস্তায় নামানো, যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়।

এছাড়াও খুব শীঘ্রই খড়দা থেকে নবান্ন পর্যন্ত এস-৭১ (S-71) নামে নতুন একটি সরকারি বাস রুট চালু হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ধাপে ধাপে ইলেকট্রিক ও সিএনজি চালিত বাসও বহরে যুক্ত করা হবে। পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

Advertisement

অবৈধ অটো চলাচলের বিরুদ্ধেও কড়া অবস্থানের কথা জানান অর্জুন সিং। তিনি স্পষ্ট করে বলেন, যে এলাকার জন্য অটোর পারমিট দেওয়া হয়েছে, সেই এলাকাতেই অটো চালাতে হবে। এক এলাকার পারমিট নিয়ে অন্য এলাকায় অটো চালানোর প্রবণতা আর বরদাস্ত করা হবে না। গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement