Advertisement

New LPG Rules: 'এক ঘর, এক LPG কানেকশন', জেনে নিন কখন সারেন্ডার করতে হবে না রান্নার গ্যাস

এক ঘর, এক LPG কানেকশন' নিয়ম চালু করেছে কেন্দ্র। এই নিয়ম অনুযায়ী, এলপিজি এবং পিএনজি কানেকশন একসঙ্গে রাখা চলবে না। একটি কানেকশন ছাড়তে হবে।

নতুন এলপিজি আইননতুন এলপিজি আইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 11:52 AM IST
  • এক ঘর, এক LPG কানেকশন' নিয়ম চালু করেছে কেন্দ্র
  • এলপিজি এবং পিএনজি কানেকশন একসঙ্গে রাখা চলবে না
  • একটি কানেকশন ছাড়তে হবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ। কার্যত বন্ধ হরমুজ প্রণালী। তার প্রভাবে ভারত সহ গোটা পৃথিবীর একটা বড় অংশের হাল খারাপ। আমাদের দেশে ইতিমধ্যেই LPG সঙ্কট রয়েছে। আর এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য 'এক পরিবার এক গ্যাস কানেকশন' নিয়ম চালু করেছে ভারত সরকার। আর সরকারের এই নিয়ম সামনে আসার পরই সাধারণ মানুষের মধ্যে 'প্যানিক' তৈরি হয়েছে। কিন্তু সত্যি বলতে, এই নিয়ে অহেতুক চিন্তা করার কোনও কারণ নেই। বরং এই সময় জেনে নিন যে ঠিক কোন পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডার ফিরিয়ে দিতে হবে না। 

এক পরিবার এক গ্যাস কানেকশন নিয়মটা কী?
নতুন এই নিয়ম অনুযায়ী, কোনও এলপিজি গ্রাহক যদি পাইপড ন্যাচরাল গ্যাস (পিএনজি) কানেকশন নিয়ে থাকেন, তাহলে তাদের এলপিজি সিলিন্ডার সারেন্ডার করতে হবে। সরকার জানিয়েছে, পিএনজি কানেকশন নেওয়ার ৩০ দিনের মধ্যেই এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। যদি ১ মাসের মধ্যে সিলিন্ডার সারেন্ডার না করেন, তাহলে ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি-এর কানেকশন ক্যানসেল হয়ে যাবে। 

সরকারে এই নিয়ম মূলত তাঁদের জন্য, যাঁদের পিএনজি কানেকশন এবং এলপিজি কানেকশন একসঙ্গে রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই দুই কানেকশন একসঙ্গে রাখা চলবে না। 

আর সরকারের এই নির্দেশ ঘোষণার পরই অ্যাকশন মোডে চলে এসেছে গ্যাস কোম্পানিরা। তারা এলপিজি এবং পিএনজি কানেকশন একসঙ্গে থাকলে একটি কানেকশন ক্যানসেল করছে। 

ট্রান্সফার ভাউচার অপশন 
এলপিজি এবং পিএনজি কানেকশন একসঙ্গে থাকলে ৩০ দিনের মধ্যে এলপিজি কানেকশন ছেড়ে দিতে পারেন। আবার ট্রান্সফার ভাইচারও নিতে পারেন। এই ভাউচার থাকলে পরবর্তী সময় এলপিজি কানেকশন নেওয়া যেতে পারে। 

কোন কোন ক্ষেত্রে সারেন্ডার করতে হবে না? 
কিছু ক্ষেত্রে এলপিজি এবং পিএনজি কানেকশন একসঙ্গে থাকলেও কানেকশন ছাড়তে হবে না। পিএনজি সাপ্লাই প্রোভাইডার যদি জানিয়ে দেন যে ঠিক ঠাক সাপ্লাই নেই, তাহলে অনায়াসে এলপিজি কানেকশন থাকতে পারে। এছাড়া যাঁদের বাণিজ্যিক কাজে এলপিজি লাগবে, তাঁদের সিলিন্ডার জমা দিতে হবে না। 

Advertisement

এলপিজি কানেকশন কখন কেটে দেওয়া হবে? 
আপনার এলাকায় পিএনজি কানেকশন থাকার পরও, আপনার কাছে নোটিশ আসার পরও যদি নিজের কানেকশন না বদলান, তাহলে এলপিজি কানেকশন বন্ধ হতে পারে। এছাড়া সক্রিয় পিএনজি পাইপলাইন থাকলেও এলপিজি সিলিন্ডার সারেন্ডার করতে হবে।  
     

 

Read more!
Advertisement
Advertisement