Advertisement

Meta AI Reel Creator: ফেসবুক-ইনস্টায় রোজ রিলস দিয়েও রিচ নেই? এভাবে AI দিয়েই কামান টাকা

প্রতিদিন নিত্যনতুন কনটেন্ট আপলোড করছেন? ভাল ভিডিও বানিয়েও প্রত্যাশামতো ভিউ বা রিচ পাচ্ছেন না? মুশকিল আসান করবে কৃত্তিম বুদ্ধিমত্তা। কীভাবে?

Meta AI কনটেন্ট ক্রিয়েটর Meta AI কনটেন্ট ক্রিয়েটর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • রিলস ভিডিও বানিয়েও রিচ ডাউন
  • প্রত্যাশামতো শেয়ার-লাইক, কমেন্ট আসছে না?
  • মুশকিল আসান করবে কৃত্তিম বুদ্ধিমত্তা

প্রতিদিন নিত্যনতুন কনটেন্ট আপলোড করছেন? ভাল ভিডিও বানিয়েও প্রত্যাশামতো ভিউ বা রিচ পাচ্ছেন না? মুশকিল আসান নিয়ে এল Meta AI। 

কনটেন্ট ক্রিয়েটরদের রিলসের রিচ কমে যাওয়ার অভিযোগ নতুন নয়। এই পরিস্থিতিতে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন AI-ভিত্তিক ফিচার নিয়ে আসছে মেটা। সংস্থার দাবি, এই প্রযুক্তি ব্যবহার করলে ক্রিয়েটররা সহজেই বুঝতে পারবেন তাঁদের কনটেন্টে কোথায় সমস্যা হচ্ছে এবং কীভাবে তা আরও আকর্ষণীয় করা যায়।

জানা গিয়েছে, নতুন AI টুলটি রিলস বা ভিডিও বিশ্লেষণ করে বিভিন্ন পরামর্শ দেবে। যেমন—ভিডিওর শুরুটা আরও আকর্ষণীয় করা প্রয়োজন কি না, কোথায় দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে, ক্যাপশন বা হ্যাশট্যাগ কতটা কার্যকর, এমনকী ভিডিওর দৈর্ঘ্য ঠিক আছে কি না, সে বিষয়েও AI পরামর্শ দিতে পারবে।

মেটার দাবি, এই ফিচারের মূল উদ্দেশ্য হল কনটেন্টের মান উন্নত করতে সাহায্য করা, কোনও নির্দিষ্ট অ্যাকাউন্টকে অতিরিক্ত সুবিধা দেওয়া নয়। অর্থাৎ, AI নির্দেশ মেনে কনটেন্ট তৈরি করলেও ভাইরাল হওয়ার নিশ্চয়তা থাকবে না। তবে দর্শকদের পছন্দ ও প্ল্যাটফর্মের অ্যালগরিদমের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেন্ট তৈরি করা সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে। ফলে প্রতিযোগিতাও বেড়েছে। এই পরিস্থিতিতে AI-ভিত্তিক বিশ্লেষণ ক্রিয়েটরদের জন্য কার্যকর হাতিয়ার হতে পারে। বিশেষ করে নতুন কনটেন্ট নির্মাতারা নিজেদের ভুলত্রুটি দ্রুত বুঝে তা সংশোধন করার সুযোগ পাবেন।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধুমাত্র AI-এর পরামর্শের উপর নির্ভর করলেই হবে না। মৌলিক ও উচ্চমানের কনটেন্ট, নিয়মিত পোস্ট এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখাই দীর্ঘমেয়াদে সাফল্যের চাবিকাঠি।

রিলসের রিচ কমে যাওয়ার অভিযোগের মাঝেই মেটার এই নতুন AI উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের।

কী ভাবে কনটেন্ট নির্মাতাদের সাহায্য করবে নতুন AI ফিচার?
ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন AI বেসড ফিচার চালু করেছে মেটা। এই টুলের সাহায্যে ক্রিয়েটররা সহজেই জানতে পারবেন তাঁদের পোস্ট কতটা ভাল পারফর্ম করছে।  দর্শকদের আর কী কী বিষয়ে আগ্রহ রয়েছে এবং কী ধরনের কনটেন্ট তৈরি করলে আরও বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছনো যাবে। নতুন এই AI ফিচার ক্রিয়েটরের কনটেন্টের ধরন, দর্শকদের প্রতিক্রিয়া, পোস্টের পারফরম্যান্স এবং ব্যক্তিগত কোনও ইনপুট বিশ্লেষণ করে তারপর পরামর্শ দেবে। 

Advertisement

তবে শুধু বিশ্লেষণই নয়, এই AI অ্যাসিস্ট্যান্ট নতুন কনটেন্ট আইডিয়াও দিতে পারবে। এটি চলতি ট্রেন্ড, কোনও জনপ্রিয় বিষয়, ভাইরাল অডিও-ভিডিও, কোন বিষয়ে পোস্ট করলে বেশি জনপ্রিয়তা পাওয়া যাবে, সেগুলি বিশ্লেষণ করে নতুন পোস্ট তৈরির পরামর্শ দেবে। 

মেটার তরফে জানানো হয়েছে, সারা বিশ্বেই চালু হবে এই ফিচার। তবে প্রথম পর্যায়ে আমেরিকা, কানাডা এবং ভারতের ক্রিয়েটরদের জন্য চালু হয়েছে এই ফিচার। 

 

Read more!
Advertisement
Advertisement