Advertisement

New Rules From 1 April: ১ এপ্রিল থেকে বড় বদল! PAN, আয়কর, ATM, LPG-র নতুন নিয়ম জানুন

১ এপ্রিল, ২০২৬ থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। নতুন Financial Year-এ লাগু হচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম। PAN কার্ড, আয়কর আইন, ব্যাঙ্কিং পরিষেবা, ATM ব্যবহার; সব ক্ষেত্রেই আসছে পরিবর্তন।

সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। 
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 4:10 PM IST
  • ১ এপ্রিল, ২০২৬ থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে।
  • নতুন Financial Year-এ লাগু হচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম।
  • PAN কার্ড, আয়কর আইন, ব্যাঙ্কিং পরিষেবা, ATM ব্যবহার; সব ক্ষেত্রেই আসছে পরিবর্তন।

১ এপ্রিল, ২০২৬ থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। নতুন Financial Year-এ লাগু হচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম। PAN কার্ড, আয়কর আইন, ব্যাঙ্কিং পরিষেবা, ATM ব্যবহার; সব ক্ষেত্রেই আসছে পরিবর্তন। এই নিয়মগুলির সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। 

নতুন আয়কর আইন, বড় পরিবর্তন
সবচেয়ে বড় বদল আয়কর ব্যবস্থায়। ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন (Income Tax Act 2025)। পুরনো ১৯৬১ সালের আইনের বদলে এই নতুন কাঠামোতে নিয়মগুলোকে সহজ ও আধুনিক করা হয়েছে।

নতুন ব্যবস্থায় কর কাঠামো আরও স্বচ্ছ করা হয়েছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। যেমন; উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রকাশের নিয়ম আরও কড়া করা হয়েছে।

PAN কার্ডে বড় বদল
১ এপ্রিল থেকে PAN কার্ড সংক্রান্ত নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এতদিন শুধু আধার কার্ড দিয়েই PAN-এর জন্য আবেদন করা যেত। কিন্তু নতুন নিয়মে অতিরিক্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে।

এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন ফরম্যাটে PAN কার্ড চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বড় লেনদেনে PAN বাধ্যতামূলক
নতুন নিয়মে একাধিক বড় আর্থিক লেনদেনে PAN ব্যবহার আরও বাধ্যতামূলক করা হচ্ছে। যেমন; ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা বা তোলা, ক্রেডিট কার্ড নেওয়া ইত্যাদিতে PAN লাগবে।

এই পদক্ষেপের লক্ষ্য, কর ফাঁকি রোধ এবং আর্থিক স্বচ্ছতা বাড়ানো।

ATM ও ব্যাঙ্কিং পরিষেবায় পরিবর্তন
ATM ব্যবহারেও কিছু পরিবর্তন আসছে। UPI-ভিত্তিক ATM ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ লাগতে পারে।

ব্যাঙ্কিং পরিষেবায় বিভিন্ন চার্জ ও নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে, যা গ্রাহকদের মাসিক খরচে প্রভাব ফেলতে পারে।

LPG-র দামে প্রভাব
প্রতি মাসের প্রথম দিনে LPG সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। ফলে ১ এপ্রিল থেকেও রান্নার গ্যাসের দামে ওঠানামা হতে পারে।

Advertisement

বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দামে পরিবর্তন হলে রেস্তোরাঁ ও হোটেলের খরচ বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরেও।

FASTag, STT-সহ আরও পরিবর্তন
১ এপ্রিল থেকে FASTag-এর বার্ষিক ফি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্টক মার্কেটে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বেড়েছে, যা বিনিয়োগকারীদের খরচ বাড়াতে পারে।

এছাড়া বিদেশে পড়াশোনা বা চিকিৎসার খরচে TCS কমানো হয়েছে, যা কিছু ক্ষেত্রে স্বস্তি দিতে পারে।

কেন গুরুত্বপূর্ণ?
এই সমস্ত পরিবর্তনের মূল লক্ষ্য; গোটা সিস্টেমটা সহজ করা, কর আদায় বাড়ানো এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। তবে একই সঙ্গে সাধারণ মানুষের খরচের উপরও এর সরাসরি প্রভাব পড়বে।

বিশেষজ্ঞদের মতে, নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে এই নিয়মগুলি ভালভাবে জেনে নেওয়া জরুরি। কারণ, ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় আর্থিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। 

Read more!
Advertisement
Advertisement