Advertisement

Rules Change: গ্যাসের দাম থেকে UPI, FD; ১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম

October New Rules: অক্টোবর মাসের শুরু থেকেই এমন কতগুলি পরিবর্তন আসছে, যা আমজনতার পকেটে প্রভাব ফেলতে চলেছে। সেই পরিবর্তনগুলি কী কী? দেখে নেওয়া যাক।

১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে এই সব নিয়ম
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 8:13 AM IST
  • প্রতি মাসের শুরুতে এমন একাধিক পরিবর্তন আসে যা সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলে।
  • রান্নাঘর থেকে ব্যাঙ্কিং খাতেও এমন কতগুলি নিয়মে পরিবর্তন আসে যা সাধারণ মানুষের রোজকার জীবনে জড়িত।
  • রান্নাঘরের LPG গ্যাস সিলিন্ডার থেকে রোজকার ব্যবহারের UPI-এর নিয়মে পরিবর্তন আসছে।

প্রতি মাসের শুরুতে এমন একাধিক পরিবর্তন আসে যা সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলে। কখনও রান্নাঘর থেকে ব্যাঙ্কিং খাতেও এমন কতগুলি নিয়মে পরিবর্তন আসে যা সাধারণ মানুষের রোজকার জীবনে জড়িত। অক্টোবর মাসেও তার ব্যতিক্রম নেই। এই মাসেও রান্নাঘরের LPG গ্যাস সিলিন্ডার থেকে রোজকার ব্যবহারের UPI-এর নিয়মে পরিবর্তন আসছে। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।

LPG-র দাম

প্রতি মাসের প্রথমেই LPG কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। প্রায় প্রতিটি মাসেই ১৯ কেজি বা ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো হয়। পুজোর মাসেও সে সম্ভাবনা রয়েছে। ফলে LPG-র দামে পরিবর্তন দেখতে পারে আমজনতা।

UPI-তে চার্জ

ব্যবসায়ীদের ক্ষেত্রে UPI লেনদেন মহার্ঘ্য হতে চলেছে। ২০০০ টাকার বেশি মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR চার্জ দিতে হবে ব্যবসায়ীকে। ৫ টাকা থেকে শুরু করে এই ফি সর্বোচ্চ হতে পারে ৩০০ টাকা পর্যন্ত। যদিও সাধারণ মানুষকে UPI করার জন্য কোনও চার্জ দিতে হবে না।

LPG বায়োমেট্রিক E-KYC

গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের গ্রাহকদের ভর্তুকি পাওয়ার জন্য অবশ্যই বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন বা ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এর অন্যথায় ভর্তুকি নাও পাওয়া যেতে পারে।

বাল্ক FD-র নিয়মে বদল

বাল্ক FD-র ক্ষেত্রে RBI-এর তরফে ব্যাঙ্কগুলিকে নয়া নিয়ম মেনে চলতে বলা হয়েছে। বাল্ক ডিপোজিটের সুদের হারের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে নতুন নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নয়া নিয়ম মোতাবেক, ব্যাঙ্কগুলিকে প্রতিদিন সকালে নিজেদের বাল্ক ডিপোজিট রেট প্রকাশ করতে হবে। সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে ওয়েবসাইটে সেই দিনকার রেট উল্লেখ করতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement