Advertisement

নয়া আয়কর আইন ১ এপ্রিল থেকেই, সন্তানের পড়াশোনায় বেশি টাকা ক্লেম করতে পারবেন, আরও কী কী?

১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট। যার আওতায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন চাকুরিজীবীরা। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপরেও এর প্রভাব পড়তে চলেছে।

সন্তানের পড়াশোনায় বেশি টাকা ক্লেম করতে পারবেনসন্তানের পড়াশোনায় বেশি টাকা ক্লেম করতে পারবেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 6:13 PM IST
  • ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট।
  • এই পরিবর্তনগুলির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন চাকুরিজীবীরা।
  • ক্ষুদ্র ব্যবসায়ী ও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপরেও এর প্রভাব পড়তে চলেছে।

১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট। যার আওতায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন চাকুরিজীবীরা। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপরেও এর প্রভাব পড়তে চলেছে। কর বিশেষজ্ঞরা করদাতাদের জরিমানা এড়াতে এই আপডেটগুলি নোট করার পরামর্শ দিচ্ছেন।

চাকুরিজীবীরা বেশি সুবিধা পাবেন

কর বিশেষজ্ঞ সুনীল গর্গ জানিয়েছেন, নতুন করব্যবস্থা আরও সহজ করা হয়েছে। করদাতারা পুরনো ও নতুন-দুই ব্যবস্থার মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারবেন।

চাকুরিজীবীদের জন্য হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-এর সুবিধা বাড়ানো হয়েছে। আগে যেখানে এই সুবিধা মাত্র ৪টি শহরে সীমাবদ্ধ ছিল, এখন তা বেড়ে ৮টি শহরে প্রযোজ্য হয়েছে। যোগ করা হয়েছে পুনে ও আহমেদাবাদের মতো শহরকে। এর ফলে ভাড়াবাড়িতে থাকা কর্মীরা বেশি কর ছাড় পাবেন।

এছাড়াও, সন্তানদের পড়াশোনা ও হোস্টেল খরচ ক্লেম বৃদ্ধি করা হয়েছে। বছরে দুই সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ ১৬,০০০ টাকা এবং হোস্টেল খরচে মাসে ৯,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আর কী কী পরিবর্তন এসেছে, বুঝে নিন

ট্যাক্স কনসালটেন্ট বিবেক জালান জানিয়েছেন, ১ এপ্রিল থেকে ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকার বেশি নগদ তুলতে হলে বা জমা করলে হলে PAN নম্বর দেওয়া বাধ্যতামূলক হবে। এই তথ্য সরাসরি আয়কর দফতরে রিপোর্ট করা হবে।

বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন

ডেরিভেটিভস-এ সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT)-এ সামান্য পরিবর্তন আনা হয়েছে, যা সক্রিয় ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ।

গোল্ড বন্ড

সোভেরেন গোল্ড বন্ড (SGB)-এর ক্ষেত্রেও নিয়ম বদলেছে। নির্ধারিত মেয়াদের আগে ভাঙালে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে, তবে পূর্ণ মেয়াদ পর্যন্ত রাখলে কর লাগবে না।

HRA ক্লেম করতে নথি দরকার

এখন থেকে HRA দাবি করতে হলে বাড়িওয়ালার PAN নম্বর জমা দিতে হবে। ভুল তথ্য দিলে জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement