Advertisement

E25 Petrol: পেট্রোলের চারভাগের একভাগই ইথানল? 'পরীক্ষা চলছে,' দাবি কেন্দ্রীয় সূত্রের

E-25 Petrol Update: পেট্রোলে ইথানল। আপাতত এই ইস্যুতেই তোলপাড় গাড়ির বাজার। E20 পেট্রোলে গাড়ির ইঞ্জিন বসে যাচ্ছে, অভিযোগ অনেকের। এদিকে কেন্দ্র চাইছে ক্রমেই ইথানল বেসড ফুয়েলে জোর দেওয়ার। এমতাবস্থায় E20-র পর E25 পেট্রোল আসবে কিনা, তাই নিয়ে আশঙ্কায় ভুগছিলেন অনেকে।

E20-র পর E25 পেট্রোল আসবে কিনা, তাই নিয়ে আশঙ্কায় ভুগছিলেন অনেকে। E20-র পর E25 পেট্রোল আসবে কিনা, তাই নিয়ে আশঙ্কায় ভুগছিলেন অনেকে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 1:04 PM IST
  • E25 পেট্রোল আসবে কিনা, তাই নিয়ে আশঙ্কায় ভুগছিলেন অনেকে।
  • কেন্দ্রের সূত্রের দাবি, এ সবই 'ভিত্তিহীন'।
  • E20 পেট্রোল সম্পূর্ণ নিরাপদ, দাবি কেন্দ্রের।

পেট্রোলে ইথানল। আপাতত এই ইস্যুতেই তোলপাড় গাড়ির বাজার। E20 পেট্রোলে গাড়ির ইঞ্জিন বসে যাচ্ছে, অভিযোগ অনেকের। এদিকে কেন্দ্র চাইছে ক্রমেই ইথানল বেসড ফুয়েলে জোর দেওয়ার। এমতাবস্থায় E20-র পর E25 পেট্রোল আসবে কিনা, তাই নিয়ে আশঙ্কায় ভুগছিলেন অনেকে। তবে আপাতত সেই প্ল্যান নেই বলেই জানাল কেন্দ্র। এখনই 25% ইথানল মেশানো পেট্রোল আনার প্ল্যান নেই। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক সূত্রে এই খবর। তাঁরা জানাচ্ছেন, এখনও নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাতে সবুজ সংকেত না মেলা পর্যন্ত পরবর্তী পদক্ষেপ করা হবে না। 

সে না হয় বোঝা গেল। কিন্তু এই যে দেশজুড়ে E20 নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, তার কী হবে? কেন্দ্রের সূত্রের দাবি, এ সবই 'ভিত্তিহীন'। E20 পেট্রোল সম্পূর্ণ নিরাপদ, দাবি কেন্দ্রের। এর আগে পেট্রোলে ১০% ইথানল মেশানো হত। তার নাম ছিল E10। এরপর পরীক্ষা-নিরীক্ষার পরই আরও ইথানলের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনই দাবি কেন্দ্রের। উল্টে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের দাবি, ভারত পেট্রোল আমদানির উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। সেটা অনেক দেশের সহ্য হচ্ছে না। সেই কারণে সুপরিকল্পিতভাবে এই 'আন্তর্জাতিক ষড়যন্ত্র' ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সরকারি সূত্রের দাবি, হুট করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। দেশের গাড়ি নির্মাতা সংস্থা, তেল কোম্পানি এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। তারপরই অত্যন্ত সুপরিকল্পিত ও  স্টেপ-বাই-স্টেপে (Phased Manner) ইথানল মেশানো হচ্ছে।

এপ্রিল ২০২৩: দেশে প্রথম ১৫ শতাংশ ইথানল মিশ্রিত বা ‘ই-১৫’ (E-15) পেট্রোল সাপ্লাই শুরু হয়।

এপ্রিল ২০২৪: ইথানল বাড়িয়ে ১৯ শতাংশ বা ‘ই-১৯’ (E-19) করা হয়।

এপ্রিল ২০২৫: ২০ শতাংশ ইথানল যুক্ত ‘ই-২০’ (E-20) পেট্রোল চালু।

পরিসংখ্যান বলছে, বর্তমানে ভারতের প্রায় ২০ কোটিরও বেশি পেট্রোলচালিত দু’চাকার গাড়ি এবং প্রায় ২০ লক্ষ চার চাকার গাড়ি এই ইথানল মেশানো জ্বালানিতেই চলছে। তবে অনেকেই বলছেন, এর ফলে তাঁদের গাড়ির মাইলেজ ও পিকআপ কমে গিয়েছে। অনেকে বলছেন, এর ফলে তাঁদের দামি গাড়ি-বাইকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সেই দাবি খারিজ করেছে কেন্দ্র।

Advertisement

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কেন্দ্র খুব দ্রুত বাজারে E25 পেট্রোল আনতে পারে। তার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে। এই দাবিকে সম্পূর্ণ 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন সরকারি আধিকারিকরা।  

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন ব্র্যান্ডের এবং আলাদা আলাদা মডেলের গাড়ির ইঞ্জিনে ২৫ শতাংশ ইথানল মেশানো পেট্রোল লং টার্মে কেমন প্রভাব ফেলে, তা ল্যাবরেটরিতে খতিয়ে দেখা হচ্ছে। সেই চূড়ান্ত রিপোর্ট এখনও সরকারের হাতে আসেনি।   

Read more!
Advertisement
Advertisement