Advertisement

Tech News: ফোনে রিচার্জ শেষ? কিচ্ছু যায় আসে না! নেট ছাড়াই ঝটপট হবে UPI পেমেন্ট

আপনার পরের UPI পেমেন্টে হয় তো আর নেটের প্রয়োজনই হবে না। খুব শীঘ্রই এমন সুবিধা আনতে চলেছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)। 

আপনার পরের UPI পেমেন্টে হয় তো আর নেটের প্রয়োজনই হবে না।আপনার পরের UPI পেমেন্টে হয় তো আর নেটের প্রয়োজনই হবে না।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 1:49 PM IST
  • ইন্টারনেট কানেকশান ছাড়াই অন্য কোনও ডিভাইসে বা মার্চেন্টের পয়েন্ট-অফ-সেল (PoS) টার্মিনালে পেমেন্ট সারতে পারবেন।
  • এমন সুবিধা আনতে চলেছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)। 

নেট রিচার্জ করা নেই। বা ধরুন মেট্রোয় আছেন। ফোনে টাওয়ার নেই। কুছ পরোহা নেহি। আরামসে UPI পেমেন্ট সেরে ফেলতে পারবেন। খুব শীঘ্রই এমন সুবিধা আনতে চলেছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)। ইন্টারনেট কানেকশান ছাড়াই অন্য কোনও ডিভাইসে বা মার্চেন্টের পয়েন্ট-অফ-সেল (PoS) টার্মিনালে পেমেন্ট সারতে পারবেন।

কীভাবে সম্ভব?
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এর পিছনে থাকছে নিয়ার-ফিল্ড কমিউনিকেশন (NFC) প্রযুক্তি। এটি একটি কম রেঞ্জের ওয়্যারলেস টেকনোলজি। কাছাকাছি দূরত্বে ব্লুটুথের চেয়ে দ্রুত এবং আরও সুরক্ষিতভাবে কাজ করে। তবে এভাবে সর্বোচ্চ ২,০০০ টাকাই পেমেন্ট করা যাবে।

গ্রাহকদের প্রথমে অনলাইনে ইউপিআই লাইট (UPI Lite) নামক একটি অন-ডিভাইস ডিজিটাল ওয়ালেটে টাকা লোড করতে হবে। এরপর তাঁরা ইউপিআই পিন প্রবেশ ছাড়াই, ইন্টারনেট কানেকশন ছাড়াই সেই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

অফলাইন ডিজিটাল পেমেন্ট যদিও একেবারে নতুন কিছু নয়।

*99# এবং UPI 123Pay এর মতো পরিষেবা আছে। তাতে ইন্টারনেট কানেকশান ছাড়াই, USSD কোড বা সাধারণ ফোন কলের মাধ্যমে টাকা পাঠানো যায়। কিন্তু তা বেশ জটিল ব্যাপার।

পার্থক্যটা এখানেই। এই প্রচলিত অফলাইন পদ্ধতিগুলিতেও কোনও না কোনও নেটওয়ার্কের প্রয়োজন হয়।যেমন ধরুন ইউএসএসডি কোডের জন্য জিএসএম সিগন্যাল অথবা ভয়েস কলের জন্য ফোন লাইন। নতুন এনএফসি-বেসড ইউপিআই ফিচারের জন্য হয়তো সেটারও প্রয়োজন হবে না। আপনার ডিভাইসে এনএফসি সাপোর্ট করলেই, কোনও মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কম রেঞ্জের ওয়্যারলেস কানেকশানের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। 

Read more!
Advertisement
Advertisement