Advertisement

Domestic LPG Delivery Cycle: রান্নার গ্যাস বুকিং করার কতদিনের মধ্যে পাবেন সিলিন্ডার? বড় আপডেট

ইরানে চলছে যুদ্ধ। বন্ধ হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে ভারতে গ্যাস নিয়ে ত্রাহী ত্রাহী রব উঠেছে। যদিও এই উত্তপ্ত অবস্থায় ভাল খবর দিল পেট্রোলিয়াম মন্ত্রক। এই মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে যে গ্যাস বুকিং করার মাত্র ২.৫ দিনের মধ্যেই মিলবে সিলিন্ডার। তাই চিন্তার কোনও কারণ নেই।

গ্যাস পাবেন কতদিনে?গ্যাস পাবেন কতদিনে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • এমন পরিস্থিতিতে ভারতে গ্যাস নিয়ে ত্রাহী ত্রাহী রব উঠেছে
  • যদিও এই উত্তপ্ত অবস্থায় ভাল খবর দিল পেট্রোলিয়াম মন্ত্রক
  • কতদিনে মিলবে গ্যাস?

ইরানে চলছে যুদ্ধ। বন্ধ হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে ভারতে গ্যাস নিয়ে ত্রাহী ত্রাহী রব উঠেছে। যদিও এই উত্তপ্ত অবস্থায় ভাল খবর দিল পেট্রোলিয়াম মন্ত্রক। এই মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে যে গ্যাস বুকিং করার মাত্র ২.৫ দিনের মধ্যেই মিলবে সিলিন্ডার। তাই চিন্তার কোনও কারণ নেই।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের মধ্যেই সারা ভারতে গ্যাস নিয়ে প্যানিক শুরু হয়ে গিয়েছে। বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো শহরে এলপিজি সিলিন্ডারের অভাবে বন্ধ হয়েছে একাধিক রেস্তোরাঁ। এমনকী কলকাতাতেও অবস্থা খারাপ। রান্নার গ্যাসের অভাবে এখানকার নামী রেস্তোরাঁর মালিকেরাও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন। 

আর দোকানের খবর যদি বাদও দিই, তাহলে গৃহস্থের রান্নার গ্যাসের অবস্থাও খারাপ। অনেকেই অভিযোগ করছেন যে গ্যাস মোবাইলের মাধ্যমে বুকিং করা যাচ্ছে না। এমনকী গ্যাসের অফিসে গিয়েও হচ্ছে না লাভ। এছাড়া কেউ কেউ আবার অভিযোগ করছে যে গ্যাস বুকিং করার পর কয়েকদিন কেটে গেলেও গ্যাস বুকিং করা যাচ্ছে না। 

যদিও সরকারের তরফে প্রথম থেকেই আশ্বস্ত করা হয়েছিল যে রান্নার গ্যাস নিয়ে সমস্যা হবে না। ঠিক সময়ই মিলবে গ্যাস। বুকিং করার মাত্র ২.৫ দিনের মধ্যেই বাড়িতে গ্যাস পৌঁছে যাবে বলে জানিয়ে দিয়েছে তেল মন্ত্রক। 

এই প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, 'সরকার গ্রাহকদের সুরক্ষার জন্য দাম বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ নিজের ঘাড়ে নিয়েছে। আর এমন পরিস্থিতিতে চাহিদা মোকাবিলা করার জন্য এলপিজি বুকিংয়ের মধ্যে ন্যূনতম ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।'

এলপিজি উৎপাদন বাড়ান হচ্ছে
এই সঙ্কট তৈরি হতে পারে বুঝে আগেভাগেই কিছু ব্যবস্থা নিয়েছে ভারতের মোদী সরকার। তাদের পক্ষ থেকে রাষ্ট্রায়াত্ত ৩ তেল সংস্থাকে এলপিজি বেশি করে তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই ১০ শতাংশ উৎপাদন বেড়েছে বলেই খবর।

এছাড়া ভারতের তরফ থেকে মধ্যপ্রাচ্য এড়িয়েও তেল এবং গ্যাস আনার চেষ্টা হচ্ছে। এর মাধ্যমেই পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার। 

Advertisement

আর বুধবার এই বিষয়টা খোলসা করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনিও জানান যে ভারতে জ্বালানির কোনও অভাব নেই। যদিও এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, গ্যাসের দাম ইতিমধ্যেই বাড়িয়েছে সরকার। এমনকী সরকার ঠিক ঠাক প্ল্যানিংও করেনি। সেই কারণেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তবে রাজনৈতিক বিতর্ক যাই হোক না কেন, এখন দেখার রান্নার গ্যাস নিয়ে পরিস্থিতি ঠিক কী দাঁড়ায়!  

 

Read more!
Advertisement
Advertisement