Advertisement

জোড়া বনগাঁ লোকালের রুট বদল দু'দিন, শিয়ালদা থেকে ছাড়বে না, বড় ঘোষণা রেলের

বনগাঁ ডিভিশনে যে যাত্রীরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য বড় আপডেট দিল পূর্ব রেল। চলতি সপ্তাহেই দু'দিন শিয়ালদা থেকে না ছেড়ে দমদম ক্যান্ট. থেকে ছাড়বে একটি আপ বনগাঁ লোকাল। আবার অন্যদিক থেকে বনগাঁ থেকে আসা ডাউন একটি বনগাঁ লোকালও শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম ক্যান্টমেন্ট স্টেশনে গিয়ে থামবে।

২ দিনের জন্য বড় ঘোষণা রেলের২ দিনের জন্য বড় ঘোষণা রেলের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 10:55 AM IST
  • শিয়ালদা শাখার যাত্রীদের জন্য জরুরি ঘোষণা।
  • বনগাঁ ডিভিশনে যে যাত্রীরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য বড় আপডেট দিল পূর্ব রেল।
  • দমদম ক্যান্ট. থেকে ছাড়বে একটি আপ বনগাঁ লোকাল।

শিয়ালদা শাখার যাত্রীদের জন্য জরুরি ঘোষণা। বিশেষ করে বনগাঁ ডিভিশনে যে যাত্রীরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য বড় আপডেট দিল পূর্ব রেল। চলতি সপ্তাহেই দু'দিন শিয়ালদা থেকে না ছেড়ে দমদম ক্যান্ট. থেকে ছাড়বে একটি আপ বনগাঁ লোকাল। আবার অন্যদিক থেকে বনগাঁ থেকে আসা ডাউন একটি বনগাঁ লোকালও শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম ক্যান্টমেন্ট স্টেশনে গিয়ে থামবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পিট মেরামতির কাজের পরিপ্রেক্ষিতে, শিয়ালদা ডিভিশনের লোকো-১ লাইনে কাজের জন্য ২ দিনের ট্রাফিক ব্লকের প্রয়োজন পড়বে। সেই কারণেই আপ ও ডাউন মিলে দুটি বনগাঁ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এই বিধিনিষেধ দু'দিন বলবৎ থাকবে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি দুটি করে ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে। 

কোন কোন ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হল?

পূর্ব রেলের দেওয়া তথ্য অনুসারে, ৩৩৮৫৮ ডাউন বনগাঁ-শিয়ালদা গ্যালোপিন লোকালটি বনগাঁ থেকে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে ছেড়ে রাত ১০টা বেজে ৫৭ মিনিটে দমদম ক্যান্টমেন্ট স্টেশনে যাত্রা শেষ করবে। ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি ট্রেনটির ক্ষেত্রে এই রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

আবার অন্যদিকে, ৩৩৮১৫ আপ ট্রেনটি ভোরবেলা ৪ টে বেজে ৫৫ মিনিটের সময় শিয়ালদা থেকে না ছেড়ে ভোরবেলা ৫টা বেজে ১২ মিনিটে দমদম ক্যান্টমেন্ট থেকে ছাড়বে। এই ট্রেনের ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

উল্লেখ্য বিষয় হল,যে আপ ট্রেনটির রুট সংক্ষিপ্ত করা হয়েছে সেটি সকালের তিন নম্বর ট্রেন। দূরপাল্লার সফর করে হাওড়া স্টেশনে রাতের দিকে আসা বহু শিয়ালদা ডিভিশনের যাত্রী হাওড়া থেকে শিয়ালদা এসে এই ট্রেনটি ধরেন। এক্ষেত্রে ট্রেনটি দমদম ক্যান্ট থেকে ছাড়া হলে পরের ট্রেন শিয়ালদা থেকে ছাড়ছে আরও ১ ঘণ্টা পর, ৫টা বেজে ৫৫ মিনিটে।

অন্যদিকে, ডাউন যে  ট্রেনটির রুট সংক্ষিপ্ত করা হয়েছে, সেটি শেষ দ্বিতীয় বনগাঁ-শিয়ালদা লোকাল। দমদম ক্যান্টমেন্ট নেমে যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে পৌঁছতে পারবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement