Advertisement

১ এপ্রিল থেকেই অনলাইনে টাকা পেমেন্টের নিয়মে বদল, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

আজকাল শপিং মল বা স্থানীয় দোকানে গিয়ে কেনাকাটা করার সময় ডিজিটাল লেনদেন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরফলে মিটেছে নগদ বহন করার ঝামেলা ও খুচরোর সমস্যা।

১ এপ্রিল থেকেই অনলাইনে টাকা পেমেন্টের নিয়মে বদল১ এপ্রিল থেকেই অনলাইনে টাকা পেমেন্টের নিয়মে বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • কেনাকাটা করার সময় ডিজিটাল লেনদেন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
  • ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত একটি নিয়ম পরিবর্তন করতে চলেছে আরবিআই।
  • RBI-এর নির্দেশে ১ এপ্রিল থেকেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে।

আজকাল শপিং মল বা স্থানীয় দোকানে গিয়ে কেনাকাটা করার সময় ডিজিটাল লেনদেন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরফলে মিটেছে নগদ বহন করার ঝামেলা ও খুচরোর সমস্যা। কিন্তু এবার ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত একটি নিয়ম পরিবর্তন করতে চলেছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশ অনুসারে, ব্যাঙ্কগুলিকে ১ এপ্রিল থেকেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই নির্দেশ জারি করা হয়েছিল।

RBI অনুসারে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে অনলাইন লেনদেনের জন্য শুধুমাত্র OTP-র উপর বসে থাকলে চলবে না। সমস্ত অনলাইন লেনদেন কমপক্ষে দুটি ভেরিফিকেশন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। এরমধ্যে একটি হল OTP, অপরটি হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। উল্লেখ্য বিষয় হল, ক্রেডিট কার্ডে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ইতিমধ্যেই চালু করা হয়েছে। 

কী কী ব্যবহার করে পেমেন্ট করা যেতে পারে?

  • পিন নম্বর
  • আঙুলের ছাপ বা  ফেস অথেন্টিকেশন
  • ব্যাঙ্ককিং অ্যাপের মধ্যে তৈরি ভার্চুয়াল টোকেন
  • এসএমএস ভিত্তিক ওটিপি 

উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। এখন থেকে টাকা পেমেন্টের জন্য যেহেতু দুটি সিকিউরিটি গেট থাকবে, সেক্ষেত্রে তা হতে পারে এমন -

  • ওটিপি + পিন
  • বায়োমেট্রিক ভেরিফিকেশন+ডিভাইস বাইন্ডিং
  • টোকেন ভিত্তিক অথেন্টিকেশন + পাসওয়ার্ড

উদাহরণ হিসেবে বলা যায়, কোনও ক্রেতা যদি দোকানে গিয়ে কেনাকাটার পর নিজের ডেবিট কার্ড দেন, তবে সেলসম্যান পয়েন্ট অফ সেল (POS)-এ কার্ডটি সোয়াইপ করার পর গ্রাহককে প্রথমে কার্ডের পিন নম্বর দিতে হবে, এরপর একটি OTP শেয়ার করতে হবে।

RBI মনে করছে, এর ফলে অনলাইন জালিয়াতি অনেকাংশে রোধ করা সম্ভব হবে। ফিশিং স্ক্যাম, সিম স্ক্যাম এবং আরও অনেক প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পাবেন অনলাইন ব্যবহারকারীরা ।


 
Read more!
Advertisement
Advertisement