Advertisement

'মাত্র ৩০ মিনিট, সত্যিই সম্ভব?' পূর্ব রেলের ক্যাপশনে জল্পনার ছড়াছড়ি

গত এক সপ্তাহ ধরে পূর্ব রেল প্রচার চালাচ্ছে 'মাত্র ৩০ মিনিট' নিয়ে। যা রেলপ্রেমী নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে। বিষয়টি নিয়ে ঠিক কী চলছে? জানতে মরিয়া তাঁরা।

পূর্ব রেলের ক্যাপশনে জল্পনার ছড়াছড়িপূর্ব রেলের ক্যাপশনে জল্পনার ছড়াছড়ি
কিশোর শীল
  • কলকাতা,
  • 12 May 2026,
  • अपडेटेड 5:20 PM IST
  • পূর্ব রেল প্রচার চালাচ্ছে 'মাত্র ৩০ মিনিট' নিয়ে।
  • রেলপ্রেমী নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে।
  • '৩০ মিনিট' নিয়ে কী ধরনের বিজ্ঞাপন দিল রেল?

কয়েক বছর আগেই রাজ্যবাসী সাক্ষী ছিল 'এত বড়' বিজ্ঞাপনের। দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা উপলক্ষে ওই বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলেছিল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সেই একই ধাঁচে এবার প্রচার করছে পূর্ব রেলও। গত এক সপ্তাহ ধরে পূর্ব রেল প্রচার চালাচ্ছে 'মাত্র ৩০ মিনিট' নিয়ে। যা রেলপ্রেমী নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে। বিষয়টি নিয়ে ঠিক কী চলছে? জানতে মরিয়া তাঁরা।

'৩০ মিনিট' নিয়ে কী ধরনের বিজ্ঞাপন দিল রেল?

গত ৮ মে পূর্ব রেলের তরফে একটি টেক্সট পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, "মাত্র ৩০ মিনিট? সত্যিই কি সম্ভব...!!!" এরপর ওই দিনই ফের একটি পোস্ট করা হয়। তিনি লেখেন, "মাত্র ৩০ মিনিট?সত্যিই কি সম্ভব!" পরবর্তীতে ১০ মে আবার একটি পোস্ট করা হয় পূর্ব রেলের ফেসবুক পেজে। সেখানে বলা হয়, "হ্যাঁ সত্যিই সম্ভব, চ্যালেঞ্জ নিল পূর্ব রেল...।"

এই বিজ্ঞাপনী প্রচারগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেলপ্রেমীরা প্রশ্ন শুরু করেন, "৩০ মিনিটে আসলে কী হবে?" কেউ কেউ কটাক্ষ ছুঁড়ে দিয়ে প্রশ্ন করেন, "টিকিয়াপাড়া থেকে হাওড়া মাত্র এক ঘন্টায় পৌঁছে দেবে?" আবার কেউ বলছেন, "৩০ মিনিটে বনগাঁ ট্রেন চালানো হবে।" কিন্তু আসলে যে কী হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

'৩০ মিনিট' নিয়ে রেলমন্ত্রী আগে আপডেট জানিয়েছিলেন

পূর্ব রেল ৩০ মিনিট নিয়ে ঠিক কী বার্তা দিতে চাইছে, তা এখনই স্পষ্ট নয়। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু ৩০ মিনিট নিয়ে আগে একটি বার্তা দিয়েছিলেন। গত মার্চ মাসে নতুন নিয়মের ঘোষণা করেছিলেন তিনি। সেই নিয়মে বলা হয়েছিল, ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা তাদের ট্রাভেল ক্লাস সিট আপগ্রেড করতে পারবেন। আবার একই ভাবে সোর্স স্টেশনও বদল করতে পারবেন। যদিও পূর্ব রেল এই বিষয়টিকেই '৩০ মিনিটের বিজ্ঞাপনী প্রচার'-এ উল্লেখ করছে কিনা তা বোঝার উপায় নেই।

Advertisement

কী জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজিও এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি জানান, শীঘ্রই পূর্ব রেলের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। সূত্রের খবর, শীঘ্রই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করতে চলেছে পূর্ব রেল। তখনই এই বিষয়টি সম্পূর্ণ রূপে স্পষ্ট হবে।

 

Read more!
Advertisement
Advertisement