Advertisement

Post Office SCSC: স্ত্রীর সঙ্গে খুলুন জয়েন্ট অ্যাকাউন্ট, ঘরে বসেই পান ৫৩,৩০০ টাকা, সহজ হিসাবটা বুঝুন

বিশেষ বিষয় হল, স্বামী-স্ত্রী দু’জনে মিলে এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। ফলে দু’জনের সঞ্চয় একসঙ্গে বিনিয়োগ করে ভালো পরিমাণ নিয়মিত আয় তৈরি করা সম্ভব। এই প্রকল্পে বর্তমানে ৮.২ শতাংশ বার্ষিক সুদের হারে এককালীন বিনিয়োগ করে প্রতি তিন মাস অন্তর রিটার্ন পাওয়া যেতে পারে।

পোস্ট অফিসের সেরা স্কিমপোস্ট অফিসের সেরা স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • পোস্ট অফিসের এই স্কিমে এককালীন বিনিয়োগ করলে প্রতি তিন মাস অন্তর সুদ হিসাবে আয় সরাসরি অ্যাকাউন্টে জমা হয়।

চাকরি থেকে অবসর নেওয়ার পর কে না চায় নিশ্চিন্তে জীবন কাটাতে। অবসরের পরও যাতে আর্থিক নির্ভরতা থাকে, তার জন্যই অনেক জায়গাতে মানুষ বিনিয়োগ করে থাকেন। সেরকমই একটি স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSC)। পোস্ট অফিসের এই স্কিমে এককালীন বিনিয়োগ করলে প্রতি তিন মাস অন্তর সুদ হিসাবে আয় সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। বিশেষ বিষয় হল, স্বামী-স্ত্রী দু’জনে মিলে এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। ফলে দু’জনের সঞ্চয় একসঙ্গে বিনিয়োগ করে ভালো পরিমাণ নিয়মিত আয় তৈরি করা সম্ভব। এই প্রকল্পে বর্তমানে ৮.২ শতাংশ বার্ষিক সুদের হারে এককালীন বিনিয়োগ করে প্রতি তিন মাস অন্তর রিটার্ন পাওয়া যেতে পারে। স্ত্রীকে সঙ্গে নিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে প্রতি ত্রৈমাসিকে ৫৩,৩০০ টাকার বেশি সুদ আয় করা সম্ভব হতে পারে।

SCSC কত সুদ
এটি একটি সরকার-সমর্থিত স্মল সেভিংস স্কিম। এই প্রকল্পের সুদের হার সরকার প্রতি তিন মাস অন্তর নির্ধারণ করে। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। 

এককালীন বিনিয়োগ কত
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এককালীন বিনিয়োগ করতে হয়। ১,০০০ টাকার গুণিতকে টাকা জমা করা যায় এবং এই প্রকল্পে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। ৬০ বছর বা তার বেশি বয়সি যে কোনও ব্যক্তি এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন। বিনিয়োগকারী প্রতি তিন মাস অন্তর নিয়মিত আয় পেতে পারেন।

SCSS-এর ম্যাচিউরিটি কত বছরের
পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড ৫ বছর। চাইলে এরপর আরও ৩ বছরের ব্লকে প্রকল্পের মেয়াদ বাড়ানো যায়। ম্যাচিউরিটি সম্পূর্ণ হলে মূলধন ফেরত পাওয়া যায়। পাশাপাশি এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।

প্রতি ৩ মাসে মিলতে পারে ৫৩,৩০০ টাকা সুদ
৮.২ শতাংশ বার্ষিক সুদের হারে মোট ২৬,০০,০০০ টাকা বিনিয়োগ করা হলে প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ প্রতি ৩ মাসে ৫৩,৩০০ টাকা সুদ পাওয়া যায়। আনুমানিক মাসিক আয়ের হিসেবে এই পরিমাণ প্রায় ১৭,৭৬৬ টাকা। পুরো ৫ বছরের মেয়াদে মোট সুদের পরিমাণ ১০,৬৬,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, ম্যাচিউরিটির সময় মূলধন হিসেবে ২৬,০০,০০০ টাকা ফেরত পাওয়া যাবে। অর্থাৎ মূলধন ও সুদ মিলিয়ে মোট ৩৬,৬৬,০০০ টাকা পাওয়া যেতে পারে।

Advertisement

যৌথ বিনিয়োগ করলে
স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি করে থাকলে, অথবা স্ত্রীর নিজস্ব সঞ্চয় থাকলে, দু’জনে মিলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। দু’জনে ১৩ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করলে ৫ বছর ধরে প্রতি ত্রৈমাসিকে ৫৩,৩০০ টাকা সুদ পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অ্যাকাউন্টে ৫৩,৩০০ টাকা সুদ জমা হবে। মাসিক হিসেবে দেখলে এই পরিমাণ প্রায় ১৭,৭৬৬ টাকা। এই টাকা দৈনন্দিন খরচ মেটাতে কাজে লাগতে পারে। এভাবে ৫ বছরে মোট ১০,৬৬,০০০ টাকা পর্যন্ত সুদ আয় হতে পারে। পাশাপাশি ৫ বছরের ম্যাচিউরিটি সম্পূর্ণ হলে বিনিয়োগ করা ২৬ লক্ষ টাকার মূলধনও ফেরত পাওয়া যাবে।"
 

Read more!
Advertisement
Advertisement