Advertisement

৫ টাকা কমল পেট্রোল, ৩ টাকা সস্তা ডিজেলও, কলকাতায় দাম আজ কত?

প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি নামল ৩ টাকা। নতুন দাম ১ জুলাই, বুধবার থেকেই লাগু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

৫ টাকা কমল পেট্রোল, ৩ টাকা সস্তা ডিজেলও৫ টাকা কমল পেট্রোল, ৩ টাকা সস্তা ডিজেলও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 9:00 AM IST
  • জুলাইয়ের প্রথম দিনেই পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বিরাট সুখবর।
  • প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৫ টাকা।
  • পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি নামল ৩ টাকা।

জুলাইয়ের প্রথম দিনেই পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বিরাট সুখবর। প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি নামল ৩ টাকা। দেশের বৃহত্তম  বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি এই জ্বালানির দাম কমিয়েছে। নতুন দাম ১ জুলাই, বুধবার থেকেই লাগু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনও কোম্পানি খুচরো পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছে বলেই জ্বালানির দাম কমাল তেল সংস্থাটি।

৭০০০ পেট্রোল পাম্পে কমল পেট্রোল ও ডিজেলের দাম

নায়ারা এনার্জি সম্প্রতি ভারতে ৭,০০০-এর বেশি পেট্রোল পাম্প খোলার রেকর্ড গড়েছে। ফলে এটি বর্তমানে দেশের বৃহত্তম বেসরকারি পেট্রোল ও ডিজেল বিক্রেতা সংস্থা। এবার জ্বালানির দাম কমানোর ফলে দেশজুড়ে মোট ৭০০০ পেট্রোল পাম্পে কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম। তবে রাজ্যভেদে এক এক কোম্পানিতে পেট্রোল ও ডিজেলের দাম এক এক রকম হতে পারে। কারণ, VAT-এর মতো স্থানীয় করের ওপর নির্ভর করে এই দাম নির্ধারিত হয়।

বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিলেও, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলো এদিন নিজেদের জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এ জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে।

কলকাতায় নায়ারা এনার্জির দাম কত?

বিস্তারিত আসছে...

Read more!
Advertisement
Advertisement