Advertisement

দেশের কোথায় Petrol, Diesel এর দাম সবচেয়ে বেশি, কলকাতায় কত? লেটেস্ট Price

Petrol Diesel Price Hike 2026: ইরান যুদ্ধের আবহে টানা বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। গত ১০ দিনে প্রায় ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শুক্রবার ফের এক বার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। নতুন রেটের পর দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি?

তুন রেটের পর দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি? তুন রেটের পর দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2026,
  • अपडेटेड 6:05 PM IST
  • ইরান যুদ্ধের আবহে টানা বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।
  • গত ১০ দিনে প্রায় ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
  • শুক্রবার ফের এক বার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

Petrol Diesel Price Hike 2026: ইরান যুদ্ধের আবহে টানা বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। গত ১০ দিনে প্রায় ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শুক্রবার ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। নতুন রেটের পর দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি? কোথায় সবচেয়ে কম দামে? আসুন, জেনে নেওয়া যাক।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। প্রভাব পড়েছে ভারতেও। ২৩ মে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। যদিও কেন্দ্রীয় সূত্রের দাবি, বিশ্ব বাজারে তেলের দামের তুলনায় ভারতে তুলনামূলক কম হারে দাম বাড়ানো হয়েছে। অন্য কয়েকটি দেশে জ্বালানির দাম ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও দাবি করা হচ্ছে।

বর্তমানে দেশের মেট্রো শহরগুলির মধ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি হায়দরাবাদে। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ১১২.১৮ টাকা। তিরুবনন্তপুরমেও পেট্রোলের দাম ১১২ টাকার গণ্ডি পেরিয়েছে। কলকাতা এবং পটনাতেও পেট্রোলের দাম ১১০ টাকার উপরে পৌঁছে গিয়েছে।  

ডিজেলের ক্ষেত্রেও ছবিটা একই। এক্ষেত্রেও সবচেয়ে বেশি দাম হায়দরাবাদে। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ১০০.৯৪ টাকা। তিরুবনন্তপুরমে ডিজেলের দাম ১০১.৫৫ টাকা প্রতি লিটার। কলকাতা এবং ভুবনেশ্বরে ডিজেলের দাম প্রায় ৯৮ টাকার কাছাকাছি।

অন্য দিকে, সবচেয়ে কম দামে পেট্রোল ও ডিজেল মিলছে চণ্ডীগড়ে। সেখানে পেট্রোলের দাম ৯৮.৯৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৮৬.৯৪ টাকা। লখনউ এবং দিল্লিতেও তুলনায় কম দামে জ্বালানি পাওয়া যাচ্ছে। দিল্লিতে পেট্রোলের দাম ৯৯.৫১ টাকা প্রতি লিটার।

কিছু এলাকায় সাময়িকভাবে পেট্রোল-ডিজেলের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলেও খবর। যদিও তেল বিপণন সংস্থাগুলির দাবি, তা খুব সীমিত কিছু জায়গায়। সামগ্রিকভাবে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেই দাবি তাঁদের।

সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক তেল সঙ্কট শুরু হওয়ার পরও টানা ৭৬ দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়নি। ১৫ মে, ১৯ মে এবং ২৩ মে; এই তিন দফায় দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে মার্চ ২০২৬-এ কেন্দ্র পেট্রোল-ডিজেলের উপর ১০ টাকা এক্সাইজ শুল্ক কমিয়েছিল বলেও দাবি সরকারি মহলের।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তা হলে আগামিদিনে ভারতে জ্বালানির দাম আরও বাড়তে পারে।   

Read more!
Advertisement
Advertisement