Advertisement

Petrol Diesel Price: ১০ দিন ৩ বার পেট্রোল-ডিজেলের দাম বাড়ল, কলকাতায় ঠিক কত হল? 'অ্যাডজাস্ট' করতে যা জানা জরুরি

দেশে ফের বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে শেষ ১০ দিনের মধ্যে তৃতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের রেট। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ৯৪ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৯৫ পয়সা। টানা দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে আমজনতার।

৫ টাকা বেড়ে গেল পেট্রোল, ডিজেলের রেট৫ টাকা বেড়ে গেল পেট্রোল, ডিজেলের রেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 10:22 AM IST
  • শেষ ১০ দিনের মধ্যে তৃতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের রেট।
  • শনিবার কলকাতায় পেট্রোলের দাম ৯৪ পয়সা বেড়েছে।
  • অন্যদিকে, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৯৫ পয়সা।

দেশে ফের বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে শেষ ১০ দিনের মধ্যে তৃতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের  রেট। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ৯৪ পয়সা বেড়েছে। অন্যদিকে, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৯৫ পয়সা। টানা দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে আমজনতার।

কত টাকা দাম বাড়ল?

এর আগে পেট্রোল ও ডিজেলের দাম ইতিমধ্যেই দু'বার বৃদ্ধি পেয়েছিল। শনিবার দাম বৃদ্ধির জেরে হ্যাটট্রিক করল জ্বালানি। এর আগে পেট্রোলের দাম যথাক্রমে ৩টাকা ও ৯০ পয়সা বেড়েছিল। ফলে তিনবার মিলে জ্বালানির দাম মোট বাড়ল  প্রায় ৫ টাকা। IOCL-এর একটি সূত্র মারফত জানা গিয়েছে, পেট্রোল ও ডিজেলের দাম মোটেই একবারে বাড়ানো হবে না, বরং গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব এড়াতে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। 

তেল কোম্পানিগুলি ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল কোম্পানিগুলি টানা লসের মধ্যে দিয়ে যাচ্ছিল। ফলে আশঙ্কা ছিল দেশের একাধিক রাজ্যে নির্বাচন মিটলেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, কার্যক্ষেত্রে হলও তাই। তবে একবারে না বেড়ে, ধাপে ধাপে বাড়ছে জ্বালানির দাম। ফলে আমজনতার পকেটে একবারে জ্বালানির দাম মালুম হচ্ছে না।

দাম বৃদ্ধি নিয়ে চড়া সুরে আক্রমণ কংগ্রেসের

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে চড়া সুরে বিজেপিকে নিশানা শানিয়েছে কংগ্রেস। এদিন দাম বৃদ্ধির পর এক্স হ্যান্ডেলে  কংগ্রেসের তরফে লেখা হয়, "মোদী পেট্রোল ও ডিজেলের দাম ৯ দিনেই ৫টা বাড়িয়ে দিয়েছে। আজ ফের পেট্রোল ৯৪ পয়সা ও ডিজেলের দাম ৯৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে।"

পাশাপাশি তিনি লেখেন, "মোদীর একমাত্র চিন্তা তেল কোম্পানিগুলোর মুনাফা। বিশ্বজুড়ে সরকারগুলো যখন নাগরিকদের স্বস্তি দিচ্ছে, মোদী সরকার তখন জনগণকে লুট করতে ব্যস্ত।"

অ্যাডজাস্ট- করতে হবে দাবি মন্ত্রী অগ্নিমিত্রার

দেশে পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। আর সেই দাম বাড়ার কারণ নিয়েই সম্প্রতি সাফাই দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, 'দেশ এখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধ চলছে। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা। এই সময় মানুষকেও তো একটু সহযোগিতা করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে।'

Advertisement

দেশের ৪ মেট্রো সিটিতে জ্বালানির দাম কত হল?

কলকাতা-সহ দেশের প্রধান চার মেট্রো সিটিতেই প্রায় ৫টাকা করে জ্বালানির দাম বৃদ্ধির ফলে গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের রেট বদলে গিয়েছে। নতুন দাম কত হয়েছে, দেখে নিন

শহর পেট্রোলের দাম (প্রতি লিটার) ডিজেলের দাম (প্রতি লিটার)
দিল্লি ৯৯.৫১ টাকা ৯২.৪৯ টাকা
কলকাতা ১১০.৬৪ টাকা ৯৭.০২ টাকা
মুম্বই ১০৮.৪৯ টাকা ৯৫.০২ টাকা
চেন্নাই ১০৫.৩১ টাকা ৯৬.৯৮ টাকা

 

Read more!
Advertisement
Advertisement