Advertisement

EPFO Advance Claim: PF থেকে অ্যাডভান্স টাকা তোলার নিয়মে বদল, A to Z জেনে নিন...

EPFO Rules: ইপিএফও-এর নিয়মে বড় বদল। অ্যাডভান্স টাকা তোলার ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করল সংস্থাটি। বিয়ে, বাড়ি তৈরির মতো ক্ষেত্রে টাকা তোলার নিয়মে এল পরিবর্তন।

PF থেকে টাকা তোলার নিয়মে বদলPF থেকে টাকা তোলার নিয়মে বদল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 3:06 PM IST
  • এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় আপডেট।
  • সদস্যদের আগাম টাকা তোলার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল EPFO।
  • নতুন আপডেটে ঠিক কী কী জানানো হয়েছে? দেখে নেওয়া যাক।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় আপডেট। সদস্যদের আগাম টাকা তোলার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল EPFO। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ বিষয়ে নতুন তথ্য শেয়ার করেছে সংস্থা। নতুন আপডেটে ঠিক কী কী জানানো হয়েছে? দেখে নেওয়া যাক।

PF অ্যাকাউন্ট থেকে কত টাকা অগ্রিম তোলা যায়?

ইপিএফও থেকে অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে আসলে সব বিভাগের জন্য একই মানদণ্ড রয়েছে। EPFO সদস্যরা রেজিস্টার হওয়ার এক বছর পর থেকেই কর্মচারী এবং নিয়োগকর্তার অবদান সহ মোট EPF ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম হিসাবে তুলতে পারেন।

নতুন নিয়মে ঠিক কী পরিবর্তন এসেছে?

পরিবর্তিত PF অ্যাডভান্স টাকা তোলার নিয়মের বিস্তারিত তথ্য শেয়ার করেছে EPFO । এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, এই নতুন নিয়মগুলি অগ্রিম টাকা তোলার প্রক্রিয়াকে সহজ করেছে। এছাড়াও, এডুকেশন, অসুস্থতা এবং আবাসনের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনের জন্য ইপিএফও অগ্রিম তোলার নতুন লিমিট নির্ধারণ করা হয়েছে। 

এডুকেশন, অসুস্থতা এবং বিয়ের ক্ষেত্রে নিয়ম

EPFO ​​জানিয়েছে, ক্যাটাগরি ১-এর আওতায় অসুস্থতার জন্য EPFO-এর অগ্রিম তোলার কোনও সীমা নেই। অর্থাৎ আপনি যতবার খুশি টাকা তুলতে পারবেন। তবে, শিক্ষা বা আপনার পরিবারের খরচের জন্য টাকা তোলার প্রয়োজন হলে, সর্বোচ্চ ১০ বার টাকা তুলতে পারবেন। এছাড়াও, যদি আপনি নিজের বা পরিবারের কোনও সদস্যের বিয়ের জন্য টাকা তুলতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার টাকা তুলতে পারবেন। 

এছাড়াও, ক্যাটাগরি ২-তে আবাসন সংক্রান্ত প্রয়োজনের জন্যও নিয়ম রয়েছে। বাড়ি বা ফ্ল্যাট কেনা, বাড়ি তৈরি করা, হোমলোন শোধ করা,  বাড়ি সংস্কারের জন্য অগ্রিম ৫ বার টাকা তোলা যেতে পারে। ক্যাটাগরি ৩-তে, কর্মচারীরা ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) -র বিশেষ পরিস্থিতির জন্য প্রতি আর্থিক বছরে দু'বার পর্যন্ত টাকা তুলতে পারবেন। 


 

Read more!
Advertisement
Advertisement