Advertisement

EPFO FY26 interest: ৩৪ কোটি অ্যাকাউন্টে সুদ দিল EPFO, কীভাবে নিজের PF ব্য়ালেন্স চেক করবেন?

PF Balance Check: ইতিমধ্যেই ৩৪ কোটি অ্যাকাউন্টে পিএফ-এর সুদ ক্রেডিট হয়েছে। আপনার অ্যাকাউন্টে কত টাকা এল? কীভাবে চেক করবেন?

EPFO ইন্টারেস্ট ক্রেডিটEPFO ইন্টারেস্ট ক্রেডিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 11:26 AM IST
  • ইতিমধ্যেই ৩৪ কোটি অ্যাকাউন্টে পিএফ-এর সুদ ক্রেডিট হয়েছে
  • আপনার অ্যাকাউন্টে কত টাকা এল?
  • কীভাবে চেক করবেন?

আপনি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-এর মেম্বার? তাহলে রয়েছে একটি সুখবর। আসলে ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য ৮.২৫ শতাংশ হারে ৩৪ কোটি সদস্যের ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়েছে। ১৫ জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে। 

এর আগে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে ১৫ জুলাইয়ের মধ্যে প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ অটোমেটিক অ্যাকাউন্টে জমা করা হবে।

প্রথমবার ১৫ জুলাইয়ের মধ্যেই সুদ জমা

এবার ১৫ জুলাইয়ের মধ্যে সুদ জমা দিয়েছে ইপিএফও। আর এমনটাই দাবি করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, এবারই প্রথম ইপিএফও এত দ্রুত সব সদস্যের অ্যাকাউন্টে সুদ জমা করতে পেরেছে। এর আগে এমনটা কখনও হয়নি।

ইপিএফও-এর এক আধিকারিক জানান, সংস্থার ১২৩টি ডেটাবেসকে একত্র করে একটি কেন্দ্রীয় জাতীয় ডেটাবেসে স্থানান্তর করা হয়েছে। আগে প্রতিটি আঞ্চলিক অফিসের আলাদা ডেটাবেস থাকায় সুদ জমা দিতে অনেক সময় লাগত।

প্রসঙ্গত, নতুন ব্যবস্থায় ৩০ জুন ডেটাবেস ট্রান্সফার করা হয়। ১ ও ২ জুলাই সুদের হিসেব করা হয়। এরপর ব্যালেন্স যাচাই করে সদস্যদের অ্যাকাউন্টে সুদ জমা করা হয়।


কীভাবে দেখবেন পিএফ-এর সুদ জমা পড়েছে?
এর একাধিক পদ্ধতি রয়েছে। যেমন ধরুন-

১. ইপিএফও মেম্বার পাসবুক পোর্টাল

  • প্রথমে ইপিএফও মেম্বার পাসবুক পোর্টালে যান।
  • সেখানে ইউএএন, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ-ইন করুন।
  • আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি দিন। 
  • তারপর ভিউ পাশবুকে ক্লিক করে আপডেট হওয়া ব্যালেন্স ও সুদ দেখে নিন।

২. উমঙ্গ অ্যাপ

  • উমঙ্গ অ্যাপে লগইন করুন। 
  • সেখান থেকেই ইপিএফও সেকশনে যান। 
  • তারপর ব্যালেন্স ও পাসবুক চেক করুন। সেখানেই নিজের লেটেক্স পিএফ ব্যালেন্স দেখতে পাবেন।

৩. এসএমএস-এর মাধ্যমে

  • ইউএএন সক্রিয় থাকলে এবং মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট ইপিএফও ফরম্যাটে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠান।
  • তাহলে ফোন দ্রুত একটি এসএমএস পাবেন। সেখানে ব্যালেন্স দেখতে পাবেন।

এখনও সুদ না দেখালে কী করবেন?
ইপিএফও জানিয়েছে, সুদের এন্ট্রি এখনও না দেখা গেলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিছুটা সময় অপেক্ষা করুন। হয়তো সার্ভারের সমস্য়ার জন্য ঠিক ঠাক দেখাচ্ছে না। একটু সময় দিলেই ঠিক হয়ে যাবে।

 

Read more!
Advertisement
Advertisement