Advertisement

Pink Card Apply: Pink Card-এর আবেদন এখনও করেননি? কী কী নথি থাকা মাস্ট দেখে নিন

এই কার্ড থাকলেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে। হাতে পিঙ্ক কার্ড থাকলেই '০' ব্যালান্স টিকিট মিলবে, তখন আর কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। সূত্রের খবর, অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে। কীভাবে বানাবেন 'ফ্রি' বাস পরিষেবা পেতে আপনার 'পিঙ্ক কার্ড'?

পিঙ্ক কার্ডের আবেদন কোথায় করবেন?পিঙ্ক কার্ডের আবেদন কোথায় করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 6:34 PM IST
  • সরকারি বাসে মহিলাদের যাতাযাত ফ্রি করে দিয়েছে বিজেপি সরকার।

সরকারি বাসে মহিলাদের যাতাযাত ফ্রি করে দিয়েছে বিজেপি সরকার। গত ১ জুন থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) শুরু হয়েছে। তবে অগাস্ট থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার জন্য পিঙ্ক কার্ড (Pink Card) বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এবার থেকে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা। ১ অগাস্ট থেকেই পিঙ্ক কার্ড চালু হয়ে গিয়েছে। তবে এখনও যদি আপনি এই কার্ড তৈরি করে না থাকেন, তাহলে আসুন জেনে নিন এই কার্ড তৈরি করতে কী কী নথি প্রয়োজন আর কীভাবেই তৈরি করবেন। 

এই কার্ড থাকলেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে। হাতে পিঙ্ক কার্ড থাকলেই '০' ব্যালান্স টিকিট মিলবে, তখন আর কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। সূত্রের খবর, অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে। কীভাবে বানাবেন 'ফ্রি' বাস পরিষেবা পেতে আপনার 'পিঙ্ক কার্ড'?

অনলাইনে কীভাবে বানাবেন
অনলাইনে পিঙ্ক কার্ড তৈরি করতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে https://wb.gov.in/-এ যান। সেখান থেকে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলুন।

কী কী নথি প্রয়োজন
নথি হিসেবে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক তথ্য। নাম, নম্বর, ছবি নথিভুক্ত হয়ে গেলে সাবমিট করে দিন। তবে আবেদন করলেই আপনি পিঙ্ক কার্ড পাবেন এমন নয়। যথাযথ ভেরিফিকেশনে পর আপনি যোগ্য হলে তবেই 'পিঙ্ক কার্ড' হাতে পারেন।

অফলাইনে আবেদন
অফলাইনেও করা যাবে আবেদন। সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিডিও-এর কাছে যান। পুরসভায় যাঁরা থাকেন, তাঁরা পৌরসভায় যান। সেখানে গিয়ে নির্দিষ্ট আবেদন পূরণ করতে হবে, নথি হিসেবে দিতে হবে ভোটার, আধার-সহ কিছু নথি। তারপর হবে ভেরিফিকেশন, এরপরই আপনার কার্ড হাতে পাবেন।

পালাবদলের পর সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে নতুন রাজ্য সরকার। শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এবার থেকে এই সুবিধা পেতে গেলে প্রত্যেককে পিঙ্ক কার্ড দেখাতে হবে। ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের পরিষেবা দেবে। সেই মতো জুনেই চালু হয় রাজ্যের নয়া এই প্রকল্প। তারপর থেকে সরকারি বাসে বিনামূল্যেই যাতায়াত করছেন মহিলারা। তবে এখন পিঙ্ক কার্ড না থাকলে মহিলাদের সরকারি বাসে টিকিট কাটতে হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement