Advertisement

Free Bus Service: সবার জন্য পিঙ্ক কার্ড নয়, কারা Free Bus Service পাবেন না জানুন

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল পিঙ্ক কার্ড। পিঙ্ক কার্ড হল পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের জন্য জারি করা একটি সরকারি পরিচয়পত্র। পিঙ্ক কার্ডধারীরা সরকারিভাবে পরিচালিত শহরের বাস এবং দূরপাল্লার বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন, যার মধ্যে দিঘা এবং দার্জিলিং-এর মতো গন্তব্যের রুটগুলিও অন্তর্ভুক্ত।

পিঙ্ক কার্ডপিঙ্ক কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 7:17 PM IST
  • রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার।

রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার। বর্তমানে এসি, নন এসি, দূরপাল্লা, সব ধরণের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তাঁরা। তবে এর জন্য দরকার পিঙ্ক কার্ড (Pink Card)। ১লা জুন থেকে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল ছাত্রী, কর্মরত মহিলা এবং নিত্যযাত্রীদের যাতায়াতের খরচ কমানো। রাজ্য জুড়ে যাতে সর্বক্ষেত্রে শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় জায়গায় মহিলাদের প্রবেশাধিকার সহজতর হয় ও আরও ব্যাপক হয় তারই জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ।

পিঙ্ক কার্ড কী?
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল পিঙ্ক কার্ড। পিঙ্ক কার্ড হল পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের জন্য জারি করা একটি সরকারি পরিচয়পত্র। পিঙ্ক কার্ডধারীরা সরকারিভাবে পরিচালিত শহরের বাস এবং দূরপাল্লার বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন, যার মধ্যে দিঘা এবং দার্জিলিং-এর মতো গন্তব্যের রুটগুলিও অন্তর্ভুক্ত। অর্থাৎ লোকাল যাতায়াতের মতোই দূরপাল্লার ভ্রমণে, বা এসি বাসের যাতায়াতে সম্পূর্ণ বিনামূল্যে চড়তে পারবেন মহিলারা।

কীভাবে কাজ করে এই পিঙ্ক কার্ড?
বাস কন্ডাক্টররা বিনামূল্যে যাত্রার অনুমতি দেওয়ার আগে টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করে কার্ডটির ভৌত বা ডিজিটাল যাচাইকরণ করে নেবেন। তারপরেই আপনাকে বাসে ফ্রিতে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

এই কার্ড কারা পাবেন না?
সরকারি এই সুবিধাটি প্রকৃত অভাবগ্রস্তদের কথা ভেবেই চালু করা হয়েছে। উচ্চ-আয়ের পরিবার, কর্মজীবী ​​পেশাদার যাঁরা স্বেচ্ছায় এই সুবিধা গ্রহণ করেন না তাঁদের এবং নাগরিকত্ব ও অন্যান্য যোগ্যতার শর্তে 'অযোগ্য' মহিলাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি ফান্ড যাতে যোগ্য ও যাঁদের প্রকৃত প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদেরই দেওয়া হয় সে বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই প্রকল্পে।

কী কী নথি লাগে?
পিঙ্ক কার্ডের জন্য (অনলাইন বা অফলাইনে) আবেদন করতে, আপনাকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র এবং বিবরণ জমা দিতে হবে:
– আধার কার্ড (পরিচয়পত্র)
– ভোটার আইডি কার্ড (ঠিকানা/পরিচয়পত্র)
– স্পষ্ট পাসপোর্ট সাইজের ছবি
– রেজিস্ট্রেশন এবং আপডেটের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর

Advertisement

কবে থেকে চালু?
মোটামুটি দুর্গাপুজোর আগে কোনওভাবেই এই রাজ্যে পিঙ্ক কার্ড চালু করা যাবে না বলেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে। চালু করা হবে তবে তাঁর প্রক্রিয়া এখনও বাকি আছে খানিকটা। তাই আপাতত পিঙ্ক কার্ড চালু হচ্ছে না রাজ্যে। এরপর হয়তো চালু করা যেতে পারে। কিন্তু সেটাও নিশ্চিত করে ডেডলাইন দিয়ে বলা যাচ্ছে না বলেই সরকারি সূত্রে খবর। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পিঙ্ক কার্ড এখনই চালু করা যাচ্ছে না। কথার কথা দিয়ে লাভ নেই। প্রসেস শুরু হয়েছে কিন্তু তাতে আরও কিছুটা সময় লাগবে। এমনকী দুর্গাপুজোর আগে পর্যন্ত এই কার্ড চালু হবে না বলেই স্পষ্ট কানিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

Read more!
Advertisement
Advertisement