Advertisement

Pink Card Eligibility: পিঙ্ক কার্ড কারা পাবেন, আর কারা নয়? বাসে ফ্রি-এর জন্য অ্যাপ্লাই করার আগে জানুন

সরকারি বাসে ফ্রিতে যেতে পিঙ্ক কার্ড মাস্ট। কিন্তু কারা পাবে এই কার্ড? কারা পাবেন না? অ্যাপ্লাই করার আগে শর্ত জেনে নিন।

পিঙ্ক কার্ড কারা পাবেন? পিঙ্ক কার্ড কারা পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • সরকারি বাসে ফ্রিতে যেতে পিঙ্ক কার্ড মাস্ট
  • কারা পাবে এই কার্ড?
  • কারা পাবেন না?

সরকারি বাসে বিনামূল্যে চড়ার জন্য ১ অগাস্ট থেকে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড সঙ্গে থাকলেই বিনামূল্যে বাসে যাতায়াত করার সুযোগ মিলছে। তাই একাংশের মহিলা এখন হন্যে হয়ে এই কার্ড বানানোর চেষ্টা খুঁজছেন। তবে এই পরিস্থিতিতে একটা কথা বলে রাখি, পিঙ্ক কার্ড সকলে করতে পারবেন না। এটার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সেই ক্রাইটেরিয়া পূরণ হলেই মিলবে পিঙ্ক কার্ড। এখন প্রশ্ন হল, কারা পাবেন পিঙ্ক কাড? আর কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে? আর সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে পড়ুন। 

পিঙ্ক কার্ড কী? 
বাংলার ক্ষমতা দখলের আগেই বিজেপি মহিলাদের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে একটি ছিল, রাজ্যের সব মহিলার জন্য ফ্রি বাস পরিষেবা চালু করবে তারা। সেই মতো মসনদে বসার পরই সরকারি বাসে ফ্রি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকে রাজ্যের একটা বড় অংশের মহিলা নিয়মিত ফ্রিতেই বাসে যাতায়াত করে আসছেন। 

তবে সরকারি বাসে মহিলাদের ফ্রি ব্যবস্থায় যাতে স্বচ্ছতা থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। সেই মতো পিঙ্ক কার্ড চালু করেছে তারা। এই কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরাই এরপর থেকে ফ্রিতে বাসে চড়তে পারবেন বলে জানা যাচ্ছে। 

তবে সকলে এই কার্ড পাবেন না। এই কার্ড পেতে চাইলে কিছু শর্ত পূরণ করতে হবে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক-

কারা পাবেন পিঙ্ক কার্ড? 
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সব ক্ষেত্রেই একমাত্র পিঙ্ক কার্ড দেওয়া হবে-
১. পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী মহিলা
২. ভোটার কার্ড থাকা মহিলা
৩. SIR-এর লিস্টে নাম থাকা মহিলারাই পাবেন পিঙ্ক কার্ড  

কারা পাবেন না? 

  • যাঁরা এই রাজ্যের মহিলা নন, তাঁরা পাবেন না 
  • যাঁদের ভোটার তালিকায় বা SIR লিস্টে নাম নেই তাঁরা পাবেন না পিঙ্ক কার্ড

এই প্রসঙ্গে বলে রাখি, যাঁরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তাঁরা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তাঁরা পেতে পারেন পিঙ্ক কার্ড। 

কীভাবে অ্যাপ্লাই? 
পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/-তে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে জমা দিন। তাহলেই পিঙ্ক কার্ড পাবেন। 

Advertisement

অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপিল্যাটি বা কর্পোরেশনে যেতে হবে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডিও অফিসে। সেখানে গিয়ে ফর্ম ফিলআপ করে জমা দিন। তাহলেই কাজ হবে। 

আপাতত কী করবেন? 

এখনও অনেকেরই পিঙ্ক কার্ড হয়নি। আর এই বিষয়টা সরকার জানে। সেই কারণে এখনও ভোটার বা আধার কার্ড দেখালেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement