Advertisement

PM Awas Yojana Self Survey Process: PM আবাস যোজনার বাড়ি পেতে মোবাইলেই App নামিয়ে নিন, স্টেপ বাই স্টেপ গাইড রইল

PM Awas Yojana: যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতায় নতুন করে সমীক্ষায় অংশ নিতে চান, তাঁদের প্রথমে মোবাইলে Awass Plus 2024 এবং AadhaarFaceRD অ্যাপ দুটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর আধার নম্বর ব্যবহার করে অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনাপ্রধানমন্ত্রী আবাস যোজনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 1:57 PM IST
  • মোবাইলে Awass Plus 2024 এবং AadhaarFaceRD অ্যাপ ডাউনলোড
  • কীভাবে করবেন সেল্ফ সার্ভে?
  • সমীক্ষার শেষ তারিখ ১৫ অগাস্ট

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে এ বার মোবাইল ফোনেই সেল্ফ সার্ভে করা যাবে। জানাল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে, Android ফোনে প্লে স্টোরেই মিলবে App। সেই অ্যাপ-এ আবাস যোজনার বাড়ি পেতে যে কোনও যোগ্য ব্যক্তি সেল্ফ সার্ভে করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য মোবাইলে সেল্ফ সার্ভে করে নিতে পারেন নিজেই। 

মোবাইলে Awass Plus 2024 এবং AadhaarFaceRD অ্যাপ ডাউনলোড

যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতায় নতুন করে সমীক্ষায় অংশ নিতে চান, তাঁদের প্রথমে মোবাইলে Awass Plus 2024 এবং AadhaarFaceRD অ্যাপ দুটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর আধার নম্বর ব্যবহার করে অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

কীভাবে করবেন সেল্ফ সার্ভে?
 
রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদনকারীকে নিজের নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, জব কার্ডের বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বর্তমান বাসস্থানের একটি পরিষ্কার ছবি এবং যেখানে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেই নির্ধারিত জায়গার একটি ছবিও আপলোড করতে হবে। সমস্ত তথ্য ও নথি আপলোড করার পর 'Upload Survey' অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে কোনও ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল না হয়।

সমীক্ষার শেষ তারিখ ১৫ অগাস্ট

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমীক্ষায় অংশগ্রহণের শেষ তারিখ ১৫ অগাস্ট। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। যাঁরা এখনও সমীক্ষায় নাম নথিভুক্ত করেননি বা আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে মনে করেন, তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করলে তাঁদের তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২ লাখ ৩৫ হাজার ৯৫৫ টি সেল্ফ সার্ভে সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গে আবেদনের সংখ্যা সবথেকে বেশি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement