
দেশের সাধারণ মানুষের উপকার ও কল্যাণে একাধিক পরিকল্পনা চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার প্রত্যক্ষ সুফল পাচ্ছেন গরিব ও প্রান্তিক মানুষরা। শহর থেকে গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পগুলির মাধ্যমে সাহায্য পাচ্ছেন। তেমনই একটি প্রকল্পে লাভবান হচ্ছেন দেশের ছোট ছোট চাষিরা। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালাচ্ছেন। যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন ছোট চাষিরা। এই প্রকল্পেই পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য তিনটি কাজ করতেই হবে। সেই তথ্যই রইল এই প্রতিবেদনে।
২০১৯ সালের লোকসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করা হয়েছিল এই প্রকল্প। তার পর থেকে প্রকল্পে নির্দিষ্ট সময় অন্তর টাকা পাচ্ছেন কৃষকরা। এই প্রকল্পের অধীনে কৃষকরা বার্ষিক ৬ হাজার টাকা করে পাচ্ছেন। এই অর্থ বছরে তিনবার দেওয়া হয়। প্রতি কিস্তি ২ হাজার টাকা। ইতিমধ্যেই কৃষকরা পেয়ে গিয়েছেন ১৩টি কিস্তি। এবার চোদ্দতম কিস্তির অপেক্ষা। তা শীঘ্রই কৃষকরা পাবেন বলে খবর। তবে নতুন কিস্তি পাওয়ার জন্য তিনটি কাজ করতেই হবে ছোট কৃষকদের। সেগুলি হল-
পরের কিস্তি কখন আসতে পারে?
কিষান সম্মান নিধির লভ্যার্থীরা চোদ্দতম কিস্তির জন্য অপেক্ষা করছেন। সরকারি সূত্রের খবর, এই কিস্তি মে মাসে দেওয়া হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।
কিস্তি পেতে হলে এই তিনটি কাজ করতে হবে-
১। চোদ্দতম কিস্তির সুবিধা পেতে আপনাকে ই-কেওয়াইসি করতেই হবে। আপনি যদি এখনও এটা না করে থাকেন তাহলে আজই করুন। অন্যথায় আপনি কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনার নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে অথবা কিষান পোর্টাল pmkisan.gov.in থেকে OTP ভিত্তিক ই-কেওয়াইসি করতে পারেন।
২। আপনি যদি চোদ্দতম কিস্তির সুবিধা পেতে চাইলে নিজের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আবশ্যক। সেটা না হলে এই কাজটি সেরে ফেলুন। অন্যথায় আপনার প্রাপ্য টাকা আটকে যেতে পারে।
৩। প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের জমি যাচাই করা বাধ্যতামূলক। আপনি যদি এখন পর্যন্ত এই কাজটি না করে থাকেন বা কোনও কারণে না হলে বঞ্চিত হতে পারেন। ফলে নিজের জমির পরিমাণ সরকারি তথ্যে আপডেট করান।