Advertisement

PM Kisan এর 24th কিস্তির ২,০০০ টাকা পাঠানো শুরু, রইল Status Check এর লিঙ্ক

পিএম কিষাণ প্রকল্পের(PM Kisan 24th Installment Details) ২৪তম কিস্তির টাকা পাঠানো শুরু করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ তম কিস্তির ঘোষণা করেন। ডিবিটি-র মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

 আপনার অ্যাকাউন্টে PM kisan-এর টাকা ঢুকে গিয়েছে? আপনার অ্যাকাউন্টে PM kisan-এর টাকা ঢুকে গিয়েছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 2:10 PM IST
  • ২৪তম কিস্তির টাকা পাঠানো শুরু করল কেন্দ্রীয় সরকার।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ তম কিস্তির ঘোষণা করেন।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,৬৯০ কোটি টাকা ডাইরেক্ট ট্রান্সফার হয়েছে। 

পিএম কিষাণ প্রকল্পের(PM Kisan 24th Installment Details) ২৪তম কিস্তির টাকা পাঠানো শুরু করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ তম কিস্তির ঘোষণা করেন। ডিবিটি-র মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যাঁরা এই প্রকল্পের জন্য এলিজেবল ও অ্যাপ্লাই করেছেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। 

PM Kisan 24th Installment
শুক্রবার, ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় গুজরাতের বানাসকান্থায় এক পশুখামার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ১৪,০০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরেই তিনি পিএম কিষাণের ২৪ তম কিস্তির জন্য় প্রায় ১৯,০০০ কোটি টাকার ডিবিটির ঘোষণা করেন। 

অর্থাৎ, সকাল প্রায় সাড়ে ১১টা থেকে প্রত্যেক যোগ্য কৃষকের অ্যাকাউন্টে  পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। দেশের ৯৩.৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,৬৯০ কোটি টাকা ডাইরেক্ট ট্রান্সফার হয়েছে। 

আপনি কি PM Kisan 24th Installment-এর টাকা পেয়েছেন?
যদি আপনি এলিজেবল হন এবং এখনও টাকা এসে না থাকে, তবে খুব সহজেই পিএম কিষাণের স্ট্যাটাস চেক করতে পারেন। 

How to Check PM Kisan Status
ঘরে বসে খুব সহজেই চেক করতে পারবেন। শুধু একটি ইন্টারনেট-সহ স্মার্টফোন লাগবে। 

১. প্রথমে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। 

২. হোমপেজে ফার্মার্স কর্নারে যান। সেখানে 'Know Your Status' বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। 

৩. রেজিস্ট্রেশন নম্বর এবং স্ক্রিনে দেওয়া এলোমেলো সংখ্যা বা 'ক্যাপচা' দিন। 

৪. এরপর সমস্ত ব্ল্যাঙ্ক ভরে দিন। সব শেষে OTP দিয়ে আপনার পরিচয় কনফার্ম করুন। 

৫. এরপরেই স্ক্রিনে আপনার ইনস্টলমেন্ট রিলিজ হয়েছে না ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, তা জানতে পারবেন। 

৬. সাধারণত টাকা ঢুকলে ব্য়াঙ্কের SMS এসেই যায়। সেটা না এলে ম্যানুয়ালি কোনও ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন। অথবা চাইলে ব্যাঙ্কের শাখায় গিয়ে পাসবই আপডেট করে দেখতে পারেন। 

Advertisement

PM Kisan-এর কিস্তির টাকা না এলে কী করবেন?
যদি দেখেন ২৪ ঘণ্টা পরও আপনার টাকা ঢুকছে না, তাহলে আপনার e-KYC আপডেটেড আছে কিনা চেক করুন। 

PM Kisan Helpline Number
কোনও সমস্যা হলে সেক্ষেত্রে পিএম কিষাণের হেল্পলাইন নম্বর থেকে ফোন করে দেখতে পারেন। 
১.  155261
২. 011-24300606

এছাড়াও পিএম কিষাণ পোর্টালে দেখবেন e-Mitra(ই-মিত্র) নামের একটি চ্যাটবট আছে। সেখান থেকেও এ সংক্রান্ত তথ্যাবলী পেয়ে যাবেন। 

Read more!
Advertisement
Advertisement