Advertisement

চাষিদের জন্য সুখবর, PM Kisan Scheme এর মেয়াদ বেড়ে গেল, পরের কিস্তি কবে

চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত PM Kisan Scheme এ মোট ২৩টি কিস্তি পেয়েছেন ছোট চাষিরা। ওই স্কিমের মেয়াদ বাড়াল মোদী সরকার।

পিএম কিষাণ স্কিমের মেয়াদ বাড়াল সরকারপিএম কিষাণ স্কিমের মেয়াদ বাড়াল সরকার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 7:41 PM IST
  • আরও ৫ বছর বাড়ল পিএম কিষাণের মেয়াদ।
  • এই স্কিমে বছরে ৬ হাজার টাকা পান ছোট চাষিরা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিল মোদী সরকার। এই স্কিমে বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয় ছোট কৃষকদের। স্কিমের উদ্দেশ্য, যাতে সার ও বীজ কেনার জন্য কোনও আর্থিক সমস্যায় না পড়েন তাঁরা। 

গত ৩১ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কিষাণ সম্মান নিধির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) স্কিমটি ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত জারি থাকবে। এ জন্য ৩.১৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ মঞ্জুর করেছে সরকার। নেটমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি লেখেন,'দেশজুড়ে কৃষক ভাই-বোনদের ক্ষমতায়ন ও সমৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পের মাধ্যমে বীজ, সার ও চাষবাস সংক্রান্ত অন্যান্য নানা প্রয়োজন মেটাতে পারছেন কৃষকরা। তাঁদের আর্থিকভাবেও শক্তিশালী করে তুলেছে'।

চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পিএম কিষাণ যোজনায় মোট ২৩টি কিস্তি দেওয়া হয়েছে। এই কিস্তিগুলির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪.৪৭ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে। খালি ২৩তম কিস্তিতেই ৯.৪৯ কোটিরও বেশি কৃষক ১৮,৯৮৪ কোটি টাকা পেয়েছেন। নীতি আয়োগের ডিএমইও রিপোর্টের তথ্য অনুযায়ী, প্রায় ৯২ শতাংশ কৃষক এই অর্থ সরাসরি কৃষি সংক্রান্ত কাজেই ব্যবহার করেছেন। পাশাপাশি ৮৫ শতাংশ কৃষক স্বীকার করেছেন, এই সহায়তার ফলে তাঁদের আয় বেড়েছে। মহাজন বা অন্যান্য জায়গা থেকে চড়া সুদে ঋণ নেওয়ার প্রবণতা অনেকটাই কমেছে।

বার্ষিক ৬,০০০ টাকার আর্থিক সাহায্য

এই স্কিমে সঠিক সময়ে কৃষকদের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। বছরে তিন বার, প্রতি চার মাসের ব্যবধানে মোট ৬,০০০ টাকা পান কৃষকরা। অবশ্য বেশ কিছু দিন ধরেই এই অনুদানের পরিমাণ বাড়ানোর দাবি তুলেছিল বিভিন্ন কৃষক সংগঠন। তাদের বক্তব্য, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এই সাাহায্য অপর্যাপ্ত। তা বাড়িয়ে বার্ষিক অন্তত ১০,০০০ টাকা করা হোক।

Advertisement

কবে আসবে পরবর্তী কিস্তি?

স্কিমের মেয়াদ আরও ৫ বছর বাড়ার পর এবার পরবর্তী কিস্তির অপেক্ষায় কৃষকরা। ২৩তম কিস্তি দেওয়া হয়েছিল গত ২০ জুন। আশা করা হচ্ছে, ২৪তম কিস্তির টাকা অক্টোবরে, দুর্গাপুজোর আগে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। যদিও কেন্দ্রের তরফে এখনও কোনও নির্দিষ্ট সরকারি তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Read more!
Advertisement
Advertisement