
Pradhan Mantri MUDRA Yojana: প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা (PMMY) ভারত সরকারের দুর্দান্ত একটি স্কিম। এই স্কিমে দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার বা নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য চালু করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার ২০১৫ সালের এপ্রিল মাসে এই প্রকল্পটি চালু করে। মুদ্রা ঋণ প্রকল্পটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পের মাধ্যমে কোনও গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
এই প্রকল্পটি বিশেষভাবে ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, হকার, কারিগর এবং যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য তৈরি করা হয়েছে। এর ভালো দিকটি হল, এই ঋণের জন্য কোনও গ্যারান্টির প্রয়োজন হয় না। অর্থাৎ, কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ পেতে পারেন।
মুদ্রা যোজনা কী?
মুদ্রা লোন হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) অধীনে প্রদত্ত একটি ব্যবসায়িক ঋণ। আগে এই যোজনার অধীনে ঋণের পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা, কিন্তু ২০২৪-২৫ সালের বাজেটে ঘোষণার পর তা দ্বিগুণ করে ২০ লক্ষ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY) চারটি প্রধান ভাগে বিভক্ত: শিশু, কিশোর, তরুণ এবং তরুণ প্লাস। শিশু ঋণ তাদের জন্য যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা খুব অল্প পরিমাণে মূলধনের প্রয়োজন। সবচেয়ে বড় সুবিধা হল, ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণের জন্য ব্যাঙ্কে কোনও গ্যারান্টি দেওয়ার প্রয়োজন নেই।
কোন ক্যাটাগরিতে কত টাকা লোন পাওয়া যায়?
শিশু ক্যাটাগরিতে ৫০,০০০ টাকা, কিশোর ক্যাটাগরিতে ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা, তরুণ ক্যাটাগরিতে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং তরুণ প্লাস ক্যাটাগরিতে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।
কী কী ক্ষেত্রে ঋণ পাওয়া যায়?
গ্যারান্টি ছাড়া কীভাবে লোন পাওয়া যায়?
মুদ্রা লোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর সহজলভ্যতা। সরকারের লক্ষ্য হল স্ব-কর্মসংস্থানকে উৎসাহিত করা, তাই প্রক্রিয়াটি খুব সহজ রাখা হয়েছে। ৫০,০০০ টাকা পর্যন্ত লোনের জন্য জমি, সোনা বা অন্য কোনও মূল্যবান জিনিস বন্ধক রাখার প্রয়োজন নেই। অন্যান্য বাণিজ্যিক লোনের তুলনায় এর জন্য কাগজপত্রের প্রয়োজন খুবই কম। ব্যাঙ্কগুলো সাধারণত শিশু লোনের জন্য কোনও প্রসেসিং ফি নেয় না।
কীভাবে আবেদন করবেন তা জানুন
মুদ্রা লোন পেতে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যদি আপনার কোনো ব্যবসা থাকে, তবে তার প্রমাণও আপনাকে দিতে হবে। কখনও কখনও, ব্যাঙ্ক আপনার ব্যবসায়িক পরিকল্পনাও চাইতে পারে। এই প্রকল্পে আবেদন করার জন্য, প্রথমে Udyamimitra.in ওয়েবসাইটে যান। তারপর "মুদ্রা লোনের জন্য আবেদন করুন" বিকল্পটি নির্বাচন করুন। একটি ফর্ম আসবে। ব্যক্তিগত বিবরণ এবং ঋণের পরিমাণ পূরণ করুন। তারপর, প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং ফর্মটি জমা দিন। অফলাইনেও আবেদন করতে পারেন।
সুদের হার এবং পরিশোধের সময়কাল
মুদ্রা লোনের সুদের হার ব্যাঙ্ক ভেদে ভিন্ন হয়, তবে তা সাধারণত ৯% থেকে ১২% পর্যন্ত হয়ে থাকে। আপনি এই লোনটি ৫ বছরের মধ্যে পরিশোধ করতে পারেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য মাসিক কিস্তির (ইএমআই) বোঝা কমিয়ে দেয়।
ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা: ‘ই-মুদ্রা’
এখন অনেক ব্যাঙ্ক ই-মুদ্রা পরিষেবা দিচ্ছে, যেখানে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। আধার-সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, ঋণের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হয়ে যায়।