Advertisement

20 Lakh Guarantee Free Loan Apply কীভাবে করবেন, কী কী Document লাগবে

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে ঋণ নেওয়ার জন্য কোনও ধরনের গ্যারান্টি লাগে না। মোদ্দা কথা, কোল্যাটেরাল-ফ্রি ঋণ। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টিমুক্ত ঋণ মেলে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদনের পদ্ধতি।প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদনের পদ্ধতি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 2:18 PM IST
  • অষ্টম শ্রেণি পাশেই লোন দিচ্ছে সরকার।
  • লোন নিয়ে শুরু করুন ব্যবসা।

ব্যবসা করার জন্য আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। যাঁরা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হচ্ছে সরকারি স্কিমে। এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana)।

এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, ঋণ নেওয়ার জন্য কোনও ধরনের জামানত বা গ্যারান্টি দিতে হয় না। মূলত কোল্যাটেরাল-ফ্রি ঋণ। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টিমুক্ত ঋণ দেওয়া হয়। আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ১০ লক্ষ টাকা। পরে স্কিমের জনপ্রিয়তা এবং সুবিধাভোগীদের আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়। এই স্কিমে চারটি বিভাগে ঋণ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে এই ঋণ নিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে।

কীভাবে পাবেন ২০ লক্ষ টাকা?

২০১৫ সালে মূলত যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান, তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করা হয়েছিল। ঋণ দেওয়া হয় ৪ ক্যাটেগরিতে।

শিশু: সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ।
কিশোর: ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
তরুণ: ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
তরুণ প্লাস: ১০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

অষ্টম শ্রেণি পাশেও আবেদন 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদন করার জন্য নির্দিষ্ট কোনও শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয়নি। এমনকি অষ্টম শ্রেণি পাশ ব্যক্তিও এই স্কিমে ঋণের জন্য আবেদন করতে পারেন। যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

ঋণ পেতে কী করবেন?

মুদ্রা যোজনায় ঋণ পেতে হলে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকা জরুরি। সেই পরিকল্পনা জমা দিলে ব্যাঙ্কের মাধ্যমে মুদ্রা ঋণের জন্য আবেদন করা যায়। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাঙ্ক আবেদনকারীর আয়, ব্যবসার ধরন, ঋণের ইতিহাস, প্রয়োজনীয় নথিপত্র এবং ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই ঋণ অনুমোদন করা হয়। তারপর আবেদনকারীর অ্যাকাউন্টে দেওয়া হয় অনুমোদিত অর্থ।

Advertisement

সুদের হার কত?

ঋণের সুদের হার সব ক্ষেত্রে এক নয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং আবেদনকারীর প্রোফাইলের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করা হয়।

কী কী ডকুমেন্ট দরকার?

এই স্কিমে ঋণের জন্য আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। 

আধার কার্ড
প্যান কার্ড
ঠিকানার প্রমাণপত্র
পাসপোর্ট সাইজের ছবি
ব্যবসার পরিকল্পনা
KYC সংক্রান্ত নথি
আয়ের প্রমাণপত্র

কোথায় আবেদন?

অনলাইনে https://www.mudra.org.in/  ওয়েবসাইটে গিয়ে মুদ্রা যোজনার জন্য আবেদন করা যায়। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে। তবে ঋণ পাওয়ার বিষয়টি আবেদনকারীর যোগ্যতা, নথিপত্র, ব্যবসার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের ভেরিফিকেশনের উপর নির্ভর করে।

Read more!
Advertisement
Advertisement