Advertisement

 300 Units Free Electricity Scheme: এই কানেকশন নিলে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, সরকারি এই সুবিধা নিয়েছেন কি?

এই সরকারি প্রকল্পের আওতায় আবেদন করলে আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন ৩০০ ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ। সেই সঙ্গে সোলার প্যানেল বসানোর খরচের ওপর সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিরাট অংকের ফিনান্সিয়াল সাবসিডি বা ভর্তুকি।

এই কানেকশন নিলে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, সরকারি এই সুবিধা নিয়েছেন কি?এই কানেকশন নিলে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, সরকারি এই সুবিধা নিয়েছেন কি?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 1:42 AM IST

 300 Units Free Electricity Scheme: ক্রমবর্ধমান বিদ্যুতের বিলের ধাক্কায় সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটের অবস্থা দফারফা। এই চড়া বিলের হাত থেকে দেশবাসীকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর মুক্ত বিদ্যুৎ যোজনা এখন অন্যতম ভরসা হয়ে উঠেছে।

এই সরকারি প্রকল্পের আওতায় আবেদন করলে আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন ৩০০ ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ। সেই সঙ্গে সোলার প্যানেল বসানোর খরচের ওপর সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিরাট অংকের ফিনান্সিয়াল সাবসিডি বা ভর্তুকি। অনেকেই ভাবেন এই যোজনার সুবিধা নেওয়া অত্যন্ত ঝক্কির কাজ কিন্তু আসলে মাত্র পাঁচ মিনিটের অনলাইন প্রসেসের মাধ্যমেই আপনি ঘরে বসে এই আবেদন প্রক্রিয়াটি সেরে ফেলতে পারেন।

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে ধাপে ধাপে একটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই পিএম সূর্য ঘর যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের রাজ্য জেলা এবং বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির নাম সিলেক্ট করে কনজিউমার নম্বর বা গ্রাহক আইডি দিতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে সোলার প্যানেল বসানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। সরকার অনুমোদিত ভেন্ডরদের কাছ থেকেই সোলার প্যানেল ইনস্টল করতে হবে এবং কাজ শেষ হলে ডিসকমের তরফ থেকে নেট মিটার বসানোর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা চলে আসবে।

এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল এটি একদিকে যেমন পরিবেশবান্ধব তেমনই এটি আপনার পরিবারের বার্ষিক খরচের একটা বিরাট অংশ বাঁচিয়ে দেবে। তিন কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল বসানোর জন্য সরকার বিপুল পরিমাণ টাকা সরাসরি সলিসিট করে সাহায্য করে। আপনার ছাদে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা এবং সূর্যালোক থাকে তবে এই স্কিমের লাভ নেওয়া থেকে কোনোভাবেই পিছিয়ে থাকা উচিত নয়। আবেদন করার পাঁচ মিনিটের এই সহজ পদ্ধতিটি ইতিমধ্যেই বহু মানুষকে তাদের বাড়ির বিদ্যুৎ বিলের টেনশন থেকে মুক্তি দিয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement