Advertisement

৩০০ ইউনিট FREE বিদ্যুৎ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ৭৮ হাজার টাকা! মোদী সরকারের স্কিমে মোবাইল দিয়েই আবেদন করুন

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় কোনও ব্যক্তি নিজের বিদ্যুৎ বিল ০ করতে পারেন। এই যোজনার আওতায় ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাওয়া সম্ভব। আবেদন করলে পাওয়া যাবে ভর্তুকিও।

মোদী সরকারের স্কিমে মোবাইল দিয়েই আবেদন করুনমোদী সরকারের স্কিমে মোবাইল দিয়েই আবেদন করুন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • গরমের দাপটে দেশজুড়ে সাধারণ মানুষের প্রাণ হাঁসফাঁস অবস্থা।
  • এই যোজনার আওতায় পুরো ৩০০ ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি-তেই পাওয়া যায়।
  • আজ পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রায় ২৭ লক্ষ বাড়িতে আলো পৌঁছেছে।

গরমের দাপটে দেশজুড়ে সাধারণ মানুষের প্রাণ হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে স্বস্তি পেতে সকলেই কুলার, ফ্যান, এসি ও ফ্রিজ ব্যবহার করছেন ঢালাও পরিমাণে। আর তাতে বাড়ছে বিপদও। বিদ্যুতের বিল দিতে গিয়ে মাথায় হাত পড়েছে অনেকের। তবে যারা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় কানেকশন নিয়েছেন, তাঁরা বিনা খরচের ভয়েই এসির ঠান্ডা উপভোগ করছেন। কারণ এই যোজনার আওতায় পুরো  ৩০০ ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি-তেই পাওয়া যায়।

পিএম সূর্য ঘর যোজনা কী?

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ২০২৪ সালে চালু করা একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শুধু ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎই সরবরাহ করা হয় না, বরং ছাদে সোলার প্যানেল বসানোর জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। সরকার ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষমতার সোলার প্যানেলের জন্য ভর্তুকিও দিয়ে থাকে। আজ পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রায় ২৭ লক্ষ বাড়িতে আলো পৌঁছেছে। সোলার প্যানেলের মাধ্যমে ১ কোটি বাড়িতে আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। 

৩ কিলোওয়াট প্যানেলে কত ভর্তুকি পাওয়া যায়? 

সরকার বিভিন্ন ক্ষমতার সোলার প্যানেলের জন্য আলাদা আলাদা পরিমাণে ভর্তুকি দেয়। এই সরকারি প্রকল্পের আওতায়, ছাদে ১ কিলোওয়াট থেকে ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সোলার প্যানেল বসাতে পারেন। যদি একটি ৩ কিলোওয়াট সোলার প্যানেল বসানো হয়, তাহলে এর জন্য আপনার আনুমানিক খরচ দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে হতে পারে। সরকার ৭৮,০০০ টাকা ভর্তুকি দেয় এবং এই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। 

সোলার মিশনের আওতায় প্রতিটি রাজ্যও অতিরিক্ত ভর্তুকি দিয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় উত্তরপ্রদেশে সরকার কেন্দ্রীয় ভর্তুকির পাশাপাশি ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেলের জন্য অতিরিক্ত ৩০,০০০ টাকা প্রদান করে। এর ফলে মোট ভর্তুকি ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১.০৮ লক্ষ টাকা হয়। 

Advertisement

 বাড়ি থেকেই আবেদন করতে পারেন-

পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের আওতায় আবেদন করা খুবই সহজ। মাত্র ৫ মিনিট সময় নিয়ে https://pmsuryaghar.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে।

  • https://pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যান।
  • হোমপেজে 'Apply for Rooftop Solar' অপশনটি নির্বাচন করুন।
  • নতুন পৃষ্ঠায় রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বেছে নিন।
  • এখন বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল প্রবেশ করান।
  • নতুন পেজে গ্রাহক নম্বর ও মোবাইল নম্বর প্রবেশ করিয়ে লগইন করুন।
  • এখন ফর্মে দেওয়া নির্দেশিকা অনুযায়ী RTS প্যানেলের জন্য আবেদন করুন।
  • এরপর আপনি যাচাইয়ের অনুমোদন পাবেন।
     

 

Read more!
Advertisement
Advertisement