
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্ট। খোদ PNB ব্যাঙ্কের তরফেই এই বার্তা দেওয়া হয়েছে। PNB-র তরফে বলা হয়েছে, যদি দীর্ঘদিন অ্যাকাউন্টে কোনও অ্যাক্টিভিটি না থাকে, অর্থাৎ কোনও লেনদেন না করা হয়, তবে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে চলেছে ব্যাঙ্ক।
কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে?
PNB-র তরফে জানানো হয়েছে, গত তিন বছর ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা কিছু অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ব্যাঙ্ক। যে অ্যাকাউন্টগুলোতে গত ৩৬ মাসে কোনও টাকা জমা বা তোলা হয়নি সেগুলোকেই বন্ধ করার জন্য লিস্টেড করা হয়েছে।
তবে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, জিরো ব্যালেন্স থাকা অ্যাকাউন্টগুলিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ কোনও অ্যাকাউন্টে যদি ১ টাকাও থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি লেনদেন নাও হয়, তবুও অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ করবে না ব্যাঙ্ক।
কীভাবে অ্যাকাউন্ট বন্ধের হাত থেকে বাঁচবেন?
নিষ্ক্রিয় গ্রাহকদের পুনরায় অ্যাকাউন্ট চালু করার অনুরোধও করেছে ব্যাঙ্ক। NB এই ধরনের গ্রাহকদের ১৫ই এপ্রিলের মধ্যে নিজেদের অ্যাকাউন্ট ফের অ্যাক্টিভ করার পরামর্শ দিয়েছে। অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে গ্রাহককে নিজের কাছের PNB শাখায় গিয়ে KYC করতে হবে। তাহলেই ফের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। অর্থাৎ একটি সাধারণ KYC আপডেট করে অথবা লেনদেন শুরু করার মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকানো যেতে পারে।
কেন PNB এহেন সিদ্ধান্ত নিচ্ছে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি নিয়ে ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নানা স্ক্যামের কারণে ব্যাঙ্কগুলো বর্তমানে ০ ব্যালেন্স ও লেনদেনহীন অ্যাকাউন্টগুলোর দিকে নজর দেওয়া হয়েছে।