Advertisement

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, একবার টাকা ঢাললেই প্রতি মাসে পাবেন ₹৯২৫০

পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে মান্থলি ইনকাম স্কিম অত্যন্ত জনপ্রিয়। এই স্কিমের আওতায় কোনও ব্যক্তি প্রতি মাসে মাসে আয় করতে পারেন। কত টাকা জমা দিতে হবে, জেনে নিন

এই স্কিমে এককালীন বিনিয়োগে মাসে মাসে রিটার্ন পাওয়া যায়এই স্কিমে এককালীন বিনিয়োগে মাসে মাসে রিটার্ন পাওয়া যায়
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 10:15 AM IST
  • নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার।
  • POMIS-এর আওতায় বর্তমানে মাসিক সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ।
  • সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।

আজকাল বিনিয়োগের একাধিক অপশন রয়েছে। শেয়ার বাজার থেকে শুরু করে মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্টে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। কিন্তু তবুও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। ভারতীয় ডাকঘরের এমন কয়েকটি স্কিম রয়েছে যা আমজনতার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এমনই একটি স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই যোজনার আওতায় নিয়মিত আয়ের নিশ্চয়তা পাওয়া যায়। এই প্রকল্পের সবচেয়ে সুবিধাজনক বিষয় হল, এককালীন বিনিয়োগে মাসে মাসে রিটার্ন পাওয়া যায়।

বিনিয়োগে 'জিরো' ঝুঁকি

পোস্ট অফিসের স্কিমগুলো জনপ্রিয় হওয়ার কারণ হল, এগুলিতে সরকারি নিরাপত্তা হয়েছে। সরকার নিজেই যে কোনও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে। পোস্ট অফিসের MIS স্কিমগুলো বাজারের ঝুঁকি ছাড়াই নিয়মিত আয় দিতে পারে।

POMIS-এর আওতায় বর্তমানে মাসিক সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। সবচেয়ে বড় সুবিধা হল কোনও ব্যক্তি চাইলে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ করা যাবে। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের মেয়াদ রয়েছে ৫ বছর।

প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে?

পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে ৭.৪% বর্তমান সুদের হারে পাঁচ বছর ধরে প্রতি মাসে ৯,২৫০ টাকা করে পাওয়া যেতে পারে। মেয়াদপূর্তি পর্যন্ত সুদের আয় হিসাব করলে, এর পরিমাণ দাঁড়াবে ৫.৫৫ লক্ষ টাকা। পোস্ট অফিসের এই এককালীন বিনিয়োগ স্কিম থেকে পাওয়া সুদ মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা এমনকি বার্ষিকভাবেও তোলা যেতে পারে।

আচমকা অ্যাকাউন্ট বন্ধ করলে লোকসান

নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার এক থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট  বন্ধ করা হলে প্রিন্সিপাল অ্যামাউন্টের ২% কেটে নেওয়া হবে। তিন থেকে পাঁচ বছরের মধ্যে বন্ধ করা হলে ১% কেটে নেওয়া হবে। ম্যাচুরিটির আগে বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনিকে টাকা দেওয়া হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement