Advertisement

Post Office-এর অবিশ্বাস্য স্কিম, টাকা ঢালুন মাত্র একবার...তারপর প্রতি মাসে পাবেন ₹৫৫০০

Post Office Scheme: পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে, যার আওতায় কোনও ব্যক্তি প্রতি মাসে ৫৫০০ টাকা আয় করতে পারেন। কোন ধরনের স্কিমের কথা বলা হচ্ছে, জেনে নেওয়া যাক।

প্রতি মাসে পাবেন ₹৫৫০০প্রতি মাসে পাবেন ₹৫৫০০
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2026,
  • अपडेटेड 12:40 PM IST
  • বহু বিনিয়োগকারীরা বেশি লাভের তুলনায় নিজেদের টাকা সুরক্ষিত খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখান।
  • ডাকঘরের স্কিমে প্রতি মাসে টাকা আয় হবে আপনার।
  • প্রতি মাসে কীভাবে ৫৫০০ টাকা আয় করবেন?

বহু বিনিয়োগকারীরা বেশি লাভের তুলনায় নিজেদের টাকা সুরক্ষিত খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখান। তাঁদের জন্য সেরা অপশন হতে পারে পোস্ট অফিস। ভারতীয় ডাকঘরে এমন একটি দুর্দান্ত স্কিম রয়েছে যেখানে টাকা জমালে তা যে শুধু সুরক্ষিত থাকে তাই নয়, বরং মাসে মাসে আয়ও দিতে পারে। এক্ষেত্রে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম দারুণ সহায়ক হতে পারে। এখানে যে স্কিমটির কথা বলা হচ্ছে, সেটি এককালীন বিনিয়োগে মাসিক আয়ের গ্যারান্টি দেয়।

কোনও ঝুঁকি নেই

ছোট বা বড় যে কোনও বিনিয়োগের নিরাপত্তার সরকারি নিশ্চয়তার কারণে, ডাকঘরের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অর্থাৎ ডাকঘরের এই প্রকল্পগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

অবসর নেওয়া ব্যক্তি ও যারা বাজার ঝুঁকি ছাড়া নিয়মিত আয় খুঁজছেন, তাদের জন্য পোস্ট অফিস MIS স্কিম একটি সেরা পছন্দ হতে পারে। এই স্কিমটি কনফার্ম আয়ের গ্যারান্টি দেয়। যে বিনিয়োগকারীরা অবসরের পর এককালীন টাকা জমা করেন, তারা একটি নির্দিষ্ট লক-ইন মেয়াদের জন্য এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন।

কত শতাংশ সুদ পাবেন?

কেন্দ্র সরকার এই বিনিয়োগের উপর দুর্দান্ত সুদের হার অফার করছে। MIS স্কিমে বর্তমানে বার্ষিক সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। এর অর্থ হল কনফার্ম আয়। সবচেয়ে বড় সুবিধা হল এই সরকারি স্কিমে কোনও ব্যক্তি  মাত্র ১,০০০ টাকার প্রাথমিক বিনিয়োগে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার এতে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যেতে পারে।

এককালীন বিনিয়োগের জন্য সীমা

পোস্ট অফিসের এই ‘মান্থলি ইনকাম গ্যারান্টেড MIS’ প্রকল্পের আওতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায়, একজন ব্যক্তি একটি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করতে পারেন। তবে, যদি একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়, সেক্ষেত্রে একবারে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। এরপর থেকে আপনি সুদ পেতে শুরু করবেন। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর।

Advertisement

প্রতি মাসে কীভাবে ৫৫০০ টাকা আয় করবেন?

পোস্ট অফিসের এই স্কিমের আওতায় মাসিক আয় গণনা করা খুবই সহজ। পোস্ট অফিস এমআইএস ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই হিসেব করা যেতে পারে। যদি কোনও বিনিয়োগকারী একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এই স্কিমে ১৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি ৭.৪% হারে পাঁচ বছর ধরে প্রতি মাসে ৯,২৫০ টাকা পাবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্টে একবারে সর্বোচ্চ ৯ লক্ষ টাকার নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা হয়, তাহলে মাসিক আয় হবে ৫,৫৫০ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement