Advertisement

Post Office NSC Scheme: শুধু ৫ বছরে সুদ থেকে আয় ৪,৫০,০০০ টাকা, পোস্ট অফিসের আকর্ষণীয় স্কিম এটা

আপনি যদি ঝুঁকিমুক্ত জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন এবং আরও বেশি লাভ অর্জন করতে চান, তাহলে পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ পোস্ট অফিস এনএসসি স্কিম আপনার জন্য লাভজনক সুযোগ হতে পারে।

পোস্ট অফিসের স্কিমপোস্ট অফিসের স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 11:56 AM IST
  • পোস্ট অফিসে সব বয়সের মানুষের জন্য সেভিংস স্কিম রয়েছে।

পোস্ট অফিসে সব বয়সের মানুষের জন্য সেভিংস স্কিম রয়েছে। যেখানে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে মোটা তহবিল গড়তে পারেন আপনি। সরকার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে আকর্ষণীয় হারে সুদ দেওয়ার পাশাপাশি বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করে। আপনি যদি ঝুঁকিমুক্ত জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন এবং আরও বেশি লাভ অর্জন করতে চান, তাহলে পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ পোস্ট অফিস এনএসসি স্কিম আপনার জন্য লাভজনক সুযোগ হতে পারে। কারণ এতে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই ৪,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। 

মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হলো পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এটি মধ্যবিত্ত এবং যারা অবসরের পরিকল্পনা করছেন, তাদের মধ্যে ভীষণ জনপ্রিয় বিনিয়োগ। আপনি ৫ বছরের জন্য নুন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করে করতে পারেন। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এর অর্থ হলো, আপনি যত বেশি বিনিয়োগ করবেন, আপনার রিটার্নও তত বেশি হবে। 

জিরো Risk এবং জবরদস্ত সুদ
পোস্ট অফিসের এই প্রকল্পগুলি জনপ্রিয় হওয়ার কারণ হল এগুলি ঝুঁকিমুক্ত। প্রকৃতপক্ষে, পোস্ট অফিসের প্রকল্পগুলিতে করা যে কোনও বিনিয়োগ, তা বড় হোক বা ছোট, নিরাপত্তা সরকার নিজেই নিশ্চিত করে। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। এছাড়াও, এই প্রকল্পগুলিতে শক্তিশালী সুদও প্রদান করে, যা আপনাকে একটি বড় তহবিল জমানো থেকে শুরু করে নিয়মিত আয় পর্যন্ত সবকিছুর নিশ্চয়তা দেয়। সরকার পিও এনএসসি-তে ৭.৭% সুদ দিচ্ছে।

Tax ছাড় থেকে লাভ পাবেন
Post Office NSC যোজনার লাভ শুধু ভারতের বাসিন্দাদের জন্যই, কোনও এনআরআই, সংস্থা, ট্রাস্ট ও HUF-এর লাভ পাবেন না। এতে ২ বা তিনজন মিলে যৌথ অঅয়াকাউন্ট খুলতে পারেন। প্রাপ্তবয়স্করা নিজেদের নামে অথবা কোনও নাবালকের নামে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এছাড়াও, এই পোস্ট অফিস প্রকল্পে বিনিয়োগ করলে কর সুবিধাও পাওয়া যায়। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী, এই প্রকল্পে বিনিয়োগ করলে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে। 

Advertisement

৪.৫০ লক্ষ টাকার সুদ পাওয়ার হিসেব
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ প্রদান করে। সুতরাং, যদি কোনও নাগরিক এনএসসি প্রকল্পে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি ৫ বছরে শুধুমাত্র সুদ বাবদ ৪,৪৯,০৩৪ টাকা পাবেন। এর অর্থ হলো, পাঁচ বছর পর মোট প্রাপ্ত অর্থের পরিমাণ হবে প্রায় ১৪,৪৯,০৩৪ টাকা। প্রথম বছরে অর্জিত সুদ হবে ৭৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে ১,৫৯,৯২৯ টাকা, তৃতীয় বছরে ২,৪৯,০৪৪ টাকা, চতুর্থ বছরে ৩,৪৫,৬২০ টাকা এবং পঞ্চম বছরে ৪,৪৯,০৩৪ টাকা। 

  

Read more!
Advertisement
Advertisement