
পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি শুধু নিরাপদ বিনিয়োগের জন্যই নয়, বরং আকর্ষণীয় রিটার্নের জন্যও জনপ্রিয়। এছাড়াও পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যা কোটিপতি পর্যন্ত করে তুলতে পারে। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এতে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই বিপুল পরিমাণ ৬৫ লক্ষ টাকা উপার্জন করা যায়।
যখন জিরো রিস্ক সম্পন্ন সঞ্চয় প্রকল্পের কথা আসে তখন পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলি সবচেয়ে শীর্ষে থাকে। এর কারণ, এই প্রকল্পগুলিতে করা ছোট বা বড়, প্রতিটি বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা সরকার নিজেই দিয়ে থাকে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) চমৎকার দীর্ঘমেয়াদি রিটার্ন এবং কর সুবিধা সহ প্রচুর সুবিধা প্রদান করে। PPF বিনিয়োগে ৮০সি ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়। যার ফলে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দাবি করা যায়।
PPF-এর উপর ৭.১ শতাংশ হারে আকর্ষণীয় বার্ষিক সুদ প্রদান করে এবং ম্যাচিউরিটির সম্পূর্ণ অর্থ করমুক্ত থাকে। PPF প্রকল্পটিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রকল্পের মেয়াদ ১৫ বছর, কিন্তু প্রতিবার ৫ বছরের জন্য এর মেয়াদ বাড়িয়ে একটি উল্লেখযোগ্য পরিমাণ তহবিল জমা করতে পারেন।
PPF প্রকল্পে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। যেখানে একটি অর্থ বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত এককালীন বিনিয়োগ করা যেতে পারে। এই সরকারি প্রকল্পের অধীনে একজন নাবালকের অ্যাকাউন্ট তার পরিবারের সদস্যরাও পরিচালনা করতে পারেন। তবে এতে যৌথ অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই।
ধরুন আপনি দেড় লক্ষ টাকা ১৫ বছরের জন্য বিনিয়োগ করলেন, তাহলে ম্যাচিউরিটির সময়ে আপনার জমা হবে ২২.৫০ লক্ষ টাকা। যেখানে সুদ সহ আপনার অ্যাকাউন্টে জমা হবে ৪০ লক্ষ ৬৮ হাজার ২০৯ টাকা। যদি ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনার জমা হওয়া অঙ্ক হবে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। অ্যাকাউন্টে সুদ সহ জমা হবে ১ কোটি ৩ লক্ষ ৮ হাজার ১৫ টাকা।
সুদ থেকে আয়ের হিসেব করলে দেখা যায়, মাত্র ১৫ বছর ধরে বার্ষিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে ৪৪ লক্ষ ৬৮ হাজার ২০৯ টাকার ম্যাচিউরিটি অ্যামাউন্ট থেকে ১৮ লক্ষ ১৮ হাজার টাকা সুদে আয় হবে। অপরদিকে, ২৫ বছর পর প্রাপ্ত ১ কোটি টাকার মধ্যে শুধুমাত্র সুদ থেকেই ৬৫ লক্ষ ৫৮ হাজার টাকা আয় হবে।