Advertisement

Post Office Scheme: ৫০ টাকা করে জমিয়ে ৩৫ লক্ষের সঞ্চয়, পোস্ট অফিসের এই স্কিমে বাম্পার লাভ

Post Office Gram suraksha Yojana: পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যেখানে প্রতিদিন ৫০ টাকা করে জমিয়ে ৩৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

প্রতিদিন ৫০ টাকা করে জমালেই পাবেন ৩৫ লক্ষপ্রতিদিন ৫০ টাকা করে জমালেই পাবেন ৩৫ লক্ষ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 12:35 PM IST
  • লক্ষ লক্ষ মানুষ ডাকঘরের বিভিন্ন সঞ্চয় ও বিমা স্কিমের সুবিধা নেন।
  • পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা এমনই একটি জনপ্রিয় স্কিম।
  • প্রতিদিন মাত্র ৫০ টাকা জমা করে ৩৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

দেশের বহু মানুষ আজও অর্থ বিনিয়োগের জন্য পোস্ট অফিসকেই ভরসা করেন। অনেকে রয়েছেন, যারা বিমার জন্যও ভরাস রাখেন পোস্ট অফিসেই। পরিসংখ্যান বলছে, লক্ষ লক্ষ মানুষ ডাকঘরের বিভিন্ন সঞ্চয় ও বিমা স্কিমের সুবিধা নেন। এখানে বলা পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা তেমনই একটি জনপ্রিয় স্কিম। এই স্কিম বা প্রকল্পের আওতায়  প্রতিদিন মাত্র ৫০ টাকা জমা করে ৩৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

এই স্কিমাটি ডাকঘরের গ্রাম সুরক্ষা যোজনা কর্মসূচির একটি অংশ। ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের গ্রামীণ জনগণের জন্য ১৯৯৫ সালে গ্রামীণ ডাক জীবন বিমা পলিসি চালু করা হয়েছিল। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, যদি কোনও যোগ্য ব্যক্তি এই প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা, অর্থাৎ প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি এই স্কিমের ম্যাচিউরিটিতে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

কারা এই স্কিমে অর্থ জমাতে পারেন?

১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের পরিমাণ ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকাও হতে পারে। প্রিমিয়াম মাসিক, তিন মাসে, ছ'মাসে বা বার্ষিকভাবে দেওয়া যেতে পারে।  

কত প্রিমিয়াম দিতে হবে? 

প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে ৩০ দিনের গ্রেস পিরিয়ড পাবেন। এই পলিসির বিশেষত্ব হলো, কেনার ৪ বছর পর লোন নেওয়া যাবে। এই স্কিমের আওতায়  ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনায় বিনিয়োগ করা শুরু করলে ৫৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। একইভাবে, ৫৮ বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৪১১ টাকা জমা দিতে হবে।

এর পরিবর্তে বিনিয়োগকারীরা ৫৫ বছর বয়সে ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছর বয়সে ৩৩.৪০ লক্ষ টাকা এবং ৬০ বছর বয়সে ৩৪.৬০ লক্ষ টাকা ম্যাচিউরিটি বেনিফিট পান। তবে এই টাকা হাতে দেওয়া হয়  ৮০ বছর বয়সে পৌঁছানোর পর।

Advertisement

বোনাসের সুবিধা রয়েছে

বিনিয়োগকারীর মৃত্যু হলে আইনসম্মত উত্তরাধিকারী জমানো টাকা পাবেন।  গ্রাহকরা তিন বছর পর পলিসিটি সারেন্ডার করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে, সেক্ষেত্রে কোনো সুবিধাই পাওয়া যাবে না। এই পলিসির সবচেয়ে বড় আকর্ষণ হল ইন্ডিয়া পোস্টের দেওয়া বোনাস বা ডিভিডেন্ট। যার সর্বশেষ ঘোষিত বোনাস হল বার্ষিক প্রতি ১,০০০ টাকায় ৬০ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement