Advertisement

Post Office Scheme: টাকা দ্বিগুণ করার বাম্পার সুযোগ! পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমের হিসেব বুঝে নিন

Post Office Kisan Vikas Patra: ১০ লাখ টাকা রাখলেই ২০ লাখ রিটার্ন। না, হেঁয়ালি নয়। পোস্ট অফিসের এই সরকারি স্কিমেই দ্বিগুণ হবে টাকা। কীভাবে? পড়ুন।

পোস্ট অফিসের এই সরকারি স্কিমেই দ্বিগুণ হবে টাকা। কীভাবে?পোস্ট অফিসের এই সরকারি স্কিমেই দ্বিগুণ হবে টাকা। কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 5:05 PM IST
  • ১০ লাখ টাকা রাখলেই ২০ লাখ রিটার্ন।
  • পোস্ট অফিসের এই সরকারি স্কিমেই দ্বিগুণ হবে টাকা।
  • এই প্রকল্পে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে কেন্দ্র। 

Post Office Kisan Vikas Patra: টাকা ডাবল করবেন? তাও আবার একেবারে নিরাপদ, সরকারি স্কিমে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য়। আসলে এই স্কিমের বিষয়ে প্রায় সকলেই জানেন। কিন্তু ঠান্ডা মাথায় হিসেব করে দেখেন না। একটু ভাবলেই দেখবেন, সময়ের সঙ্গে টাকা বাড়ানোর জন্য, এই স্কিমের জুড়ি মেলা ভার। কোন স্কিমের কথা বলা হচ্ছে? স্কিমের নাম 'কিষাণ বিকাশ পত্র'(Kisan Vikas Patra)। পোস্ট অফিসে গিয়েই করতে পারবেন। একটু ধৈর্য্য ধরলেই আপনার সঞ্চয় দ্বিগুণ করে নিতে পারবেন। ক্ষুদ্র সঞ্চয়কারীদের উৎসাহিত করতে এই প্রকল্পে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে কেন্দ্র। বাজারে ওঠানামা থাকলেও পোস্ট অফিসের এই বিনিয়োগে কোনও ঝুঁকি থাকে না। একবার টাকা রাখলেই নিশ্চিন্ত।

সরকারি গ্যারান্টি
পোস্ট অফিসের যেকোনও সঞ্চয়ই সম্পূর্ণ নিরাপদ। ভারতীয় ডাকবিভাগের সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেই কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি থাকে। তাই এটি 'জিরো রিস্ক' বা ঝুঁকিহীন বিনিয়োগ। শেয়ার বাজারের অস্থিরতা বা অর্থনৈতিক ওঠানামাতেও কোনও সমস্যা নেই। চক্রবৃদ্ধি সুদের ওপর কোনও প্রভাব পড়ে না। বিনিয়োগকারীরা কোনও দুশ্চিন্তা ছাড়াই নিজের জমানো অর্থ এখানে বিনিয়োগ করে দ্বিগুণের করে নিতে পারেন।

কত দিন লাগবে? কত পারসেন্ট সুদ?
বর্তমানে কিষান বিকাশ পত্র বা KVP তে বিনিয়োগে বার্ষিক 7.5% হারে সুদ পাবেন। সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি (Compounding) হারে গণনা করা হয়। অর্থাৎ, প্রথম বছরের সুদ মূল অ্যামাউন্টের সঙ্গে যোগ হবে। সেই টোটাল অ্যামাউন্টের উপর আবার পরের বছরের সুদ গণনা করা হবে। 

তবে এই স্কিমের ডাউনসাইড একটাই। ম্যাচিউরিটি পিরিয়ড ১১৫ মাস। অর্থাৎ বছর ও মাসের হিসেবে মাত্র ৯ বছর ৭ মাসে আপনার বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হবে। 

সময়টা অনেক মনে হতেই পারে। কিন্তু ভাবুন, ২০১৬ সালে যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখতেন, আজ তার বেড়ে প্রায় ১০ লক্ষে পৌঁছে যেত। বিনা পরিশ্রমেই আপনার টাকা দ্বিগুণ হত। সেভিংসে ফেলে রাখার থেকে নিঃসন্দেহে ভাল অপশন। 

মাত্র ১,০০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়
কেভিপি স্কিমে মাত্র ১,০০০ টাকার মিনিমাম অ্যামাউন্ট দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। যদিও এত কম অ্যামাউন্টে করে লাভ নেই। বিনিয়োগ করতে হলে আরও একটু বেশি অঙ্কের টাকাই করুন। এতে পরবর্তীকালে আপনারই হাতে অনেক বেশি রিটার্ন আসবে। সামর্থ্য অনুযায়ী ১ লক্ষ, ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকা পর্যন্ত এককালীন জমা করতে পারেন।

Advertisement

১০ লাখ টাকা বেড়ে হবে ২০ লাখ?
ধরুন, আপনি পোস্ট অফিসের কিষান বিকাশ পত্রে এককালীন ১০ লক্ষ টাকা রাখলেন। ৭.৫ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হার। প্রথম বছর শেষে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০.৭৫ লক্ষ টাকা।

পরের বছরগুলিতে এই বর্ধিত মূলধনের ওপরেই আবার সুদ যুক্ত হতে থাকবে। ফলে দ্বিতীয় বছর শেষে আপনার বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে প্রায় ১১.৫৫ লক্ষ টাকা। তৃতীয় বছরে তা বেড়ে হবে প্রায় ১২.৪২ লক্ষ টাকা। এভাবে নিয়মিত চক্রবৃদ্ধি সুদ জুড়ে ১১৫ মাস (৯ বছর ৭ মাস) পর আপনার ১০ লক্ষ টাকার আমানত দ্বিগুণ হয়ে ২০ লক্ষ টাকায় পরিণত হবে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement