Advertisement

Post Office Best Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ভবিষ্যৎ সুরক্ষিত, শুধু বুঝুন সঠিক হিসেবটা

ইন্ডিয়া পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার নির্ধারিত রয়েছে। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখা যায়।

পোস্ট অফিসের স্কিমপোস্ট অফিসের স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • বাজারে একাধিক বিনিয়োগ স্কিম রয়েছে, কিন্তু সেগুলিতে ঝুঁকি অনেক।

পরিশ্রম করছেন, আয়ও করছেন। কিন্তু সেই আয়ের কিছুটা অংশ কোথায় সঞ্চয় করে রাখবেন, যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, সেই নিয়ে বিভ্রান্তি কম নেই। বাজারে একাধিক বিনিয়োগ স্কিম রয়েছে, কিন্তু সেগুলিতে ঝুঁকি অনেক। তবে ঝুঁকি নেই এমন একটি জায়গা হল পোস্ট অফিস। আপনি যেটা সঞ্চয় করবেন, তার উপর প্রতি মাসে আয় করতে চাইলে, পোস্ট অফিসেন মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS)। এই প্রকল্পে এককালীন টাকা জমা রেখে প্রতিমাসে সুদ পাওয়া যায়। 

ইন্ডিয়া পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার নির্ধারিত রয়েছে। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখা যায়। বিশেষ বিষয় হল, এই প্রকল্পে বাজারের ওঠানামার সরাসরি ঝুঁকি নেই। এটি সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির অন্তর্ভুক্ত।

কত সুদ পাওয়া যাবে MIS-এ
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে প্রতিমাসে সুদ দেওয়া হয়। অর্থাৎ, সুদ পাওয়ার জন্য ম্যাচিউরিটি পর্যন্ত অপেক্ষা করতে হয়। 

MIS-এ কত টাকা বিনিয়োগ করতে পারবে?
পোস্ট অফিস MIS-এ বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ভর করে আপনি সিঙ্গল নাকি যৌথ অ্যাকাউন্ট খুলছেন। সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা রাখা যায়। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা সম্ভব। জেনে রাখুন, যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অ্যাকাউন্টহোল্ডার হতে পারেন। তবে সব অ্যাকাউন্টে জমা মোট অর্থের ক্ষেত্রে প্রযোজ্য বিনিয়োগের সীমা মেনে চলতে হবে।

৯ লক্ষ টাকায় কত সুদ পাওয়া যাবে?
আপনি যদি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার অনুযায়ী বছরে ৬৬,৬০০ টাকা সুদ পাবেন। এই সুদের পরিমাণ ১২ মাসে ভাগ করলে প্রতি মাসে আয় হবে ৫,৫৫০ টাকা। অন্যদিকে, যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা রাখলে বছরে সুদ পাওয়া যাবে ১,১১,০০০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে নির্দিষ্ট আয় হবে ৯,২৫০ টাকা।

Advertisement

৫ বছর পর কত ফেরৎ পাবেন?
পোস্ট অফিস MIS-এর মেয়াদ পাঁচ বছর। এই সময়ে প্রতি মাসে সুদ পেতে থাকবেন। পাঁচ বছর পূর্ণ হলে জমা রাখা মূল টাকা ফেরত নিতে পারবেন।
একক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে মোট ৩,৩৩,০০০ টাকা সুদ পাওয়া যাবে। এরপর ম্যাচিওরিটির সময় মূল বিনিয়োগের ৯ লক্ষ টাকা ফেরত পাবেন। আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে প্রথম এক বছরে তা করা যায় না। এক বছর পূর্ণ হওয়ার পর কিন্তু তিন বছর শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা টাকার ২ শতাংশ কেটে নেওয়া হয়। অন্যদিকে, তিন বছর পূর্ণ হওয়ার পর কিন্তু পাঁচ বছর শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে ১ শতাংশ টাকা কেটে নেওয়া হয়।


 

Read more!
Advertisement
Advertisement