Advertisement

Post Office-এর লাখপতি স্কিম, শুধু সুদ থেকেই ৫ বছরে পাবেন সাড়ে ৪ লক্ষ টাকা

Post Office NSC: পোস্ট অফিসে এমন একাধিক স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে কোনও ব্যক্তি শুধুমাত্র সুদ থেকেই সাড়ে ৪ লক্ষ টাকা আয় করতে পারেন।

 শুধু সুদ থেকেই ৫ বছরে পাবেন সাড়ে ৪ লক্ষ টাকা শুধু সুদ থেকেই ৫ বছরে পাবেন সাড়ে ৪ লক্ষ টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 10:47 AM IST
  • পোস্ট অফিসে এমন একাধিক স্কিম রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করে অর্থ উপার্জন করছেন।
  • নানা বয়সের মানুষের জন্য ডাকঘরে বিভিন্ন প্রকল্প রয়েছে।
  • ছোট ছোট সঞ্চয়ও মোটা টাকার ফান্ড গড়ে তুলতে সাহায্য করতে পারে।

পোস্ট অফিসে এমন একাধিক স্কিম রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করে অর্থ উপার্জন করছেন। নানা বয়সের মানুষের জন্য ডাকঘরে বিভিন্ন প্রকল্প রয়েছে। ছোট ছোট সঞ্চয়ও মোটা টাকার ফান্ড গড়ে তুলতে সাহায্য করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল, সরকার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে আকর্ষণীয় হারে সুদ দেওয়ার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও গ্যারান্টি নিশ্চিত করে।

যদি ঝুঁকিমুক্ত বিনিয়োগ করার পরিকল্পনা থাকে, তাহলে পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা পোস্ট অফিস NSC স্কিম  একটি লাভজনক অপশন হতে পারে। কারণ এতে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই ৪,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। 

মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ করা যায়

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হল পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কিম। এটি মধ্যবিত্ত এবং যারা অবসরের পরিকল্পনা করছেন তাদের জন্য একটি জনপ্রিয় বিনিয়োগ। এই স্কিমে ৫ বছরের জন্য ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ কোনও সর্বোচ্চ সীমা নেই। এর অর্থ হল, যত বেশি বিনিয়োগ করবেন, আপনার রিটার্নও তত বেশি হবে। 

জিরো রিস্ক বিনিয়োগ

পোস্ট অফিসে যে কোনও বিনিয়োগের ক্ষেত্রেই সরকার ১০০ শতাংশ গ্যারান্টি দেয়। তাই এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। এছাড়াও, এই প্রকল্পগুলি থেকে মোটা টাকা সুদের হার অফার করে। বর্তমানে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-তে ৭.৭ শতাংশ হারে সরকার সুদ দিচ্ছে।

NSC স্কিমের আওতায় কর ছাড় পেতে পারেন

এই স্কিমের আওতায় বিনিয়োগের শর্ত হল শুধুমাত্র ভারতীয় বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এমনকি NRI-রাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন না। প্রাপ্তবয়স্করা নিজেদের নামে অথবা কোনও নাবালকের নামে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এছাড়াও, এই পোস্ট অফিস প্রকল্পে বিনিয়োগ করলে কর সুবিধাও পাওয়া যায়। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী, এই প্রকল্পে বিনিয়োগ করলে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে।

Advertisement

সাড়ে ৪ লক্ষ টাকা কীভাবে পাবেন?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বার্ষিক ৭.৭ শতাংশ সুদের হার পাওয়া যায়। সুতরাং, যদি কোনও নাগরিক এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি পাঁচ বছরে শুধুমাত্র সুদ বাবদ ৪,৪৯,০৩৪ টাকা পাবেন। এর অর্থ হলো, পাঁচ বছর পর মোট প্রাপ্য টাকা হবে প্রায় ১৪ লক্ষ ৪৯ হাজার ৩৪ টাকা।

প্রথম বছরে ১০ লক্ষ টাকার সুদ হবে ৭৭,০০০ টাকা। দ্বিতীয় বছরে ১,৫৯,৯২৯ টাকা, তৃতীয় বছরে ২,৪৯,০৪৪ টাকা, চতুর্থ বছরে ৩,৪৫,৬২০ টাকা এবং পঞ্চম বছরে ৪,৪৯,০৩৪ টাকা পাবেন।

 

Read more!
Advertisement
Advertisement