Advertisement

Post Office Best Scheme: পোস্ট অফিসের ধামাকা স্কিম, সুদ থেকেই পাবেন ১৮ লাখ টাকা

PPF scheme 2026: নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ভাল রিটার্ন। সেভিংস স্কিমের ক্ষেত্রে মধ্যবিত্তের মূল দাবি এই দুটোই। আর সেই কারণেই সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পোস্ট অফিসের স্কিমগুলির জনপ্রিয়তা এত বেশি। পোস্ট অফিস স্কিমগুলির মধ্যে অন্যতম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF স্কিম

এই স্কিমে বিনিয়োগ করলে শুধু সুদের টাকাতেই ১৮ লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব।এই স্কিমে বিনিয়োগ করলে শুধু সুদের টাকাতেই ১৮ লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 6:25 PM IST
  • নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ভাল রিটার্ন।
  • সেভিংস স্কিমের ক্ষেত্রে মধ্যবিত্তের মূল দাবি এই দুটোই।
  • ই সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পোসপোস্ট অফিসের স্কিমগুলির জনপ্রিয়তা এত বেশি।

PPF scheme 2026: নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ভাল রিটার্ন। সেভিংস স্কিমের ক্ষেত্রে মধ্যবিত্তের মূল দাবি এই দুটোই। আর সেই কারণেই সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পোস্ট অফিসের স্কিমগুলির জনপ্রিয়তা এত বেশি। পোস্ট অফিস স্কিমগুলির মধ্যে অন্যতম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF স্কিম। দীর্ঘমেয়াদি বিনিয়োগে স্থির সুদ, সঙ্গে ট্যাক্স বেনেফিট; সব মিলিয়ে এই স্কিমে বিনিয়োগ করলে শুধু সুদের টাকাতেই ১৮ লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব।

বর্তমানে PPF-এ বছরে ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সবচেয়ে বড় বিষয়, এই সুদ সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। শুধু তাই নয়, ম্যাচিউরিটির সময় যে টাকা হাতে পাওয়া যায়, সেটিও করমুক্ত। ফলে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই স্কিম অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে। PPF-এর মেয়াদ ১৫ বছর। তবে চাইলে আরও ৫ বছর করে একাধিক বার মেয়াদ বাড়ানো যায়, এতে ফান্ড আরও বড় হয়।

এই স্কিমে বিনিয়োগ খুব কম টাকা দিয়েই শুরু করা যায়। বছরে মাত্র ৫০০ টাকা দিয়েও PPF অ্যাকাউন্ট খোলা সম্ভব। আবার এক অর্থবর্ষে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে টাকা রাখতে পারেন। নাবালকের ক্ষেত্রেও অভিভাবকের মাধ্যমে বিনিয়োগ করা যায়। তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ নেই।

PPF স্কিমের আরও একটি বড় সুবিধা হল ট্যাক্স ছাড়। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে করছাড় পাওয়া যায়। এই স্কিম EEE ক্যাটাগরির আওতায় পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ এবং ম্যাচিউরিটি; তিন ক্ষেত্রেই ট্যাক্স থেকে ছাড় মেলে।

এখন প্রশ্ন, কীভাবে শুধু সুদ থেকেই ১৮ লক্ষ টাকার বেশি আয় সম্ভব? যদি কেউ প্রতি বছর সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর ধরে বিনিয়োগ করেন, তা হলে মোট বিনিয়োগ দাঁড়াবে ২২ লক্ষ ৫০ হাজার টাকা। এর উপর ৭.১ শতাংশ সুদে মেয়াদ শেষে মোট ফান্ড হবে প্রায় ৪০ লক্ষ ৬৮ হাজার ২০৯ টাকা। অর্থাৎ শুধু সুদ থেকেই প্রায় ১৮ লক্ষ ১৮ হাজার টাকার বেশি আয় হবে।

Advertisement

শুধু তাই নয়। মেয়াদ বাড়িয়ে বিনিয়োগ চালিয়ে গেলে এই স্কিম আপনাকে কোটিপতিও করে তুলতে পারে। ১৫ বছর পর ৫ বছর করে দু’বার মেয়াদ বাড়ালে মোট ২৫ বছরে ফান্ড ১ কোটি টাকারও বেশি হতে পারে। তখন মোট বিনিয়োগ দাঁড়াবে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা, আর সুদ থেকেই আসবে প্রায় ৬৫ লক্ষ টাকারও বেশি।

সব মিলিয়ে, নিরাপদ বিনিয়োগের সঙ্গে দীর্ঘমেয়াদি বড় রিটার্ন চাইলে পোস্ট অফিসের PPF স্কিম নিঃসন্দেহে অন্যতম সেরা অপশন।

Read more!
Advertisement
Advertisement