Advertisement

Post Office Scheme: ৩০০ টাকা করে জমালেই ৬.৪২ লাখ টাকা রিটার্ন, সরকারি স্কিমের হিসেব বুঝে নিন

Post Office RD Calculator: দিনে ৩০০ টাকা। শুনে অনেক মনে হতে পারে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা নেশার দ্রব্য, আজেবাজে কারণে এই টাকা খরচ করে ফেলেন। ভাবেন এই তো জীবন, এটুকু খরচ করব না! কিন্তু বাস্তবে, এই সামান্য টাকাই সরিয়ে রাখলে কয়েক বছর পরেই হাতে  ৬ লক্ষ টাকারও বেশি আসতে পারে।

সামান্য টাকাই সরিয়ে রাখলে কয়েক বছর পরেই হাতে  ৬ লক্ষ টাকারও বেশি আসতে পারে। সামান্য টাকাই সরিয়ে রাখলে কয়েক বছর পরেই হাতে  ৬ লক্ষ টাকারও বেশি আসতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 3:49 PM IST
  • নেকেই আছেন, যাঁরা নেশার দ্রব্য, আজেবাজে কারণে এই টাকা খরচ করে ফেলেন।
  • সামান্য টাকাই সরিয়ে রাখলে কয়েক বছর পরেই হাতে  ৬ লক্ষ টাকারও বেশি আসতে পারে।
  • আজকালকার দিনে হাতে কিছু টাকা জমিয়ে রাখাই ভাল।

Post Office RD Calculator: দিনে ৩০০ টাকা। শুনে অনেক মনে হতে পারে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা নেশার দ্রব্য, আজেবাজে কারণে এই টাকা খরচ করে ফেলেন। ভাবেন এই তো জীবন, এটুকু খরচ করব না! কিন্তু বাস্তবে, এই সামান্য টাকাই সরিয়ে রাখলে কয়েক বছর পরেই হাতে  ৬ লক্ষ টাকারও বেশি আসতে পারে। শুনে অবাক লাগছে? আসলে নিয়মিত সঞ্চয়ের ভাল দিকটিই এটি। পোস্ট অফিসের পাঁচ বছরের রেকারিং ডিপোজিট (RD) স্কিমে প্রতি মাসে ৯,০০০ টাকা করে জমালে মেয়াদ শেষে আনুমানিক ৬.৪২ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। পাঁচ বছর পর বাড়ি, গাড়ি কেনা, বিয়ে, সন্তানের উচ্চশিক্ষা সংক্রান্ত প্ল্যান থাকলে এভাবেই টাকা জমাতে পারেন। তাছাড়া এমনিও, আজকালকার দিনে হাতে কিছু টাকা জমিয়ে রাখাই ভাল। বিপদে-আপদে কাজে আসবে।

মাসে ৯,০০০ টাকা জমালে কত পাবেন?
পোস্ট অফিসের RD-তে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক জমা রাখতে হয়। বার্ষিক সুদের হার ৬.৭ শতাংশ। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে হিসেব করে আপনাদের দেওয়া হল এই প্রতিবেদনে।

হিসেব কিন্তু বেশ সহজ। প্রতি মাসে ৯,০০০ টাকা করে পাঁচ বছরে মোট ৬০টি কিস্তি জমা হবে। অর্থাৎ, নিজের পকেট থেকে মোট জমা পড়বে ৫ লক্ষ ৪০ হাজার টাকা। সুদ বাবদ আনুমানিক ১ লক্ষ ২ হাজার ২৯২ টাকা যোগ হবে মেয়াদ শেষে মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬ লক্ষ ৪২ হাজার ২৯২ টাকা। ভাবুন, কিছু না করেই এক লাখ টাকারও বেশি পাবেন। তাও আবার সম্পূর্ণ সেফ, সরকারি স্কিমের মাধ্যমে।

রোজের সঞ্চয় কীভাবে করবেন?
প্রতিদিন ৩০০ টাকা বাঁচাতে পারলে মাসের শেষে প্রায় ৯,০০০ টাকা জমবে। সেই টাকা আলাদা করে রেখে প্রতি মাসে RD-র কিস্তি দিতে পারেন। তবে মনে রাখবেন, এই প্রকল্পে প্রতিদিন টাকা জমা দেওয়ার ব্যবস্থা নেই। নির্দিষ্ট মাসিক কিস্তি জমা করতে হয়। যদি ৯ হাজার টাকা না-ও জমাতে পারেন, তাহলে কিছুটা কম অ্যামাউন্টই না হয় চেষ্টা করুন।

Advertisement

কত টাকা দিয়ে শুরু করা যায়?
পোস্ট অফিসের RD-তে মাসে মিনিমাম ১০০ টাকা দিয়ে সঞ্চয় শুরু করা যায়। তার পরে ১০ টাকার গুণিতকে জমার অঙ্ক বাড়ানো সম্ভব। সাধারণত এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। নিয়ম মেনে মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

সুদের হার স্থায়ী?
পোস্ট অফিসের RD সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যেই পড়ে। ৬.৭ শতাংশ সুদের হার স্থায়ী নয়। সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে। তাই নতুন অ্যাকাউন্ট খোলার আগে প্রযোজ্য হার যাচাই করুন। ফাইনাল ম্যাচিওরিটি অ্যামাউন্টও সেই অনুযায়ী বদলাতে পারে। 

Read more!
Advertisement
Advertisement